
পচা মাছ মাংস উদ্ধার কাণ্ডে হোটেলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা
পুজোর মরশুমের আগে পর্যটনকেন্দ্র টাকিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর।
পুজোর মরশুমের আগে পর্যটনকেন্দ্র টাকিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। টাকি-সহ বসিরহাটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জলের প্লান্ট, বিরিয়ানি দোকান, হোটেল, রেস্তোরাঁ এবং একাধিক রিসোর্টে তল্লাশি চালান দপ্তরের আধিকারিকরা। অভিযানে উঠে আসে একাধিক অনিয়মের অভিযোগ। বেশ কয়েকটি জলের প্লান্টে বৈধ নথিপত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগ ওঠে। পানীয় জলে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেই সংক্রান্ত তথ্যও দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে খবর, অভিযানের পর দুটি জলের প্লান্ট অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।