Sukanta Majumder : পুজোয় ভিন্ন মেজাজে সুকান্ত মজুমদার, চায়ের ভাঁড়ে চুমুক মোদীর মন্ত্রীর

Sukanta Majumdar: মহাসপ্তমীতে অন্য মেজাজে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার! রাজনৈতিক ব্যস্ততা সরিয়ে রেখে পুরনো আড্ডার জায়গায় ফিরে মাটির ভাঁড়ে চায়ে চুমুক দিলেন তিনি।

Share this Video

Sukanta Majumdar: মহাসপ্তমীতে অন্য মেজাজে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার! রাজনৈতিক ব্যস্ততা সরিয়ে রেখে পুরনো আড্ডার জায়গায় ফিরে মাটির ভাঁড়ে চায়ে চুমুক দিলেন তিনি। পরিচিতদের সঙ্গে চায়ের আড্ডায় উঠে এল এলাকার মানুষের নানা অভাব-অভিযোগের কথা। মন দিয়ে তাঁদের সমস্যার কথা শোনার পাশাপাশি, সেগুলি সমাধানে দলীয় কর্মীদের উদ্যোগী হওয়ার অনুরোধও জানান সুকান্ত। আড্ডার ফাঁকে নিজের ব্যক্তিগত জীবনের কথাও ভাগ করে নেন তিনি। রাজনৈতিক কাজের চাপে পরিবার, বিশেষ করে দুই মেয়েকে সময় দিতে না পারার আক্ষেপের কথা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তবে এবারের দুর্গাপুজোয় একদিন রাজনীতির ব্যস্ততা থেকে বিরতি নিয়ে দুই মেয়েকে সঙ্গে করে দুর্গাপ্রতিমা দর্শনে বেরোনোর পরিকল্পনা রয়েছে তাঁর। মহাসপ্তমীতে সুকান্ত মজুমদারের এই চায়ের আড্ডা এবং ব্যক্তিগত জীবনের নানা কথা উঠে এল এই প্রতিবেদনে।

Related Video