Baripur: দাঙ্গা লাগালে তো জেল হবেই... লায়েক আলির গ্রেফতারি নিয়ে বিস্ফোরক সুকান্ত-সন্তুরা

বারুইপুরে হিংসা ও গণপিটুনি মামলায় সিপিআই(এম) নেতা লায়েক আলির গ্রেফতারিকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। এই ঘটনায় সিপিএমের অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি।

Share this Video

বারুইপুরে হিংসা ও গণপিটুনি মামলায় সিপিআই(এম) নেতা লায়েক আলির গ্রেফতারিকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। এই ঘটনায় সিপিএমের অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়েছেন, কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করলে তাঁকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেন, তাই করেন। তাঁর কথায়, "দিনে জমা হয়ে বিকেলে খরচ হয়েছে অপরাধী।" ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংও বারুইপুরে পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন। লায়েক আলির গ্রেফতারিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। এই ঘটনায় সিপিএম ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।

Related Video