- Home
- West Bengal
- Supreme Court: ট্রাইব্যুনাল নিয়ে একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের, কত তারিখ পর্যন্ত পোর্টাল খোলা?
Supreme Court: ট্রাইব্যুনাল নিয়ে একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের, কত তারিখ পর্যন্ত পোর্টাল খোলা?
Supreme Court On Bengal SIR: বিধানসভা ভোট আবহে এবার ট্রাইব্যুনাল নিয়ে একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে রাজ্যের এসআইআর মামলার শুনানি হয়। কী বলল আদালত? বিস্তারিত জানুন…
ট্রাইব্যুনাল নিয়ে একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের
ট্রাইব্যুনাল নিয়ে একাধিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন কমিটি গড়ার নির্দেশ শীর্ষ আদালতের। এদিন এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘’১৯টি আপিল ট্রাইব্যুনালকে একই রকম প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জুডিশিয়াল অফিসারদের দেওয়া কারণ সহ সবকিছু খতিয়ে দেখে ট্রাইব্যুনাল নিজেদের প্রক্রিয়া তৈরি করে সিদ্ধান্ত নিতে পারবে।''
কাদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিনজন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। সেই কমিটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার উপরে রেখা তৈরি করবে। যা ১৯টি ট্রাইব্যুনালকে বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে। সমস্ত আপিলের দ্রুত নিষ্পত্তির জন্য আগামীকাল অর্থাৎ ৭ এপ্রিলের মধ্যে এই কমিটিকে প্রক্রিয়ার রুপরেখা তৈরি করতে হবে। সমস্ত আপিল কি শুধুমাত্র কলকাতাতেই দাখিল করা হবে, নাকি অন্যত্রও করা যাবে, তাও ঠিক করবে এই কমিটি। শুধু তাই নয়, অফলাইনে আপিল দাখিল করলে জেলাশাসকের দফতর থেকে তার রশিদ দিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
কী বলল শীর্ষ আদালত?
এদিন এসআইআর মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায় যে, সোমবার রাতের মধ্যেই কমিশন সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারবে। শুধুমাত্র ডিজিটাল সিগনেচার আপলোড করার জন্য আগামী ৭ এপ্রিল পর্যন্ত পোর্টাল খোলা থাকবে বলেও জানায় আদালত। সেই সঙ্গে নন্দলাল বসুর নাতি ও নাতনির করা আপিলে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের এসআইআর মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ এপ্রিল দুপুর ৩টেয়।
ট্রাইব্যুনালে আবেদন করার প্রক্রিয়া নিয়ে কী পদক্ষেপ
ট্রাইব্যুনালে আবেদন করার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং দীর্ঘ বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতে আবেদন করেন, যাঁদের নাম ভুল করে বাদ গিয়েছে, তাঁদের ক্ষেত্রে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হোক। এই বিষয়টি আপিল ট্রাইব্যুনালের উপরই ছেড়ে দেন প্রধান বিচারপতি। আপিল ট্রাইব্যুনালে নাম বাদ পড়া ভোটারদের দীর্ঘ লাইনের কথা বলে কাট-অফ তারিখ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আবেদন করলেন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান। তাঁর প্রস্তাব, ‘’আগামী ২৩ এপ্রিল প্রথম দফা ভোটের পাঁচ দিন আগে অর্থাৎ ১৮ এপ্রিল সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হোক। যাঁদের নামের নিষ্পত্তি হবে না তাঁদের ভোটাধিকার দেওয়া হোক। এটা আমাদের আবেদন।''
কত লক্ষ ভোটার আপিল করেছেন?
আইনজীবী দেওয়ান এদিন আদালতে বলেন, ‘’৬০ লক্ষ কেসের মধ্যে চুয়াল্লিশ লোকের তথ্য পাওয়া গিয়েছে। যার মধ্যে ৫৫ শতাংশের নাম উঠেছে, বাকি ৪৫ শতাংশের নাম বাদ গিয়েছে। জুডিশিয়াল অফিসারদের দ্বারা নাম বাদ যাওয়া ২০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই সাত লক্ষ ভোটার আপিল করেছেন। প্রচুর আবেদন আপিল প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আদালত গত ১০ মার্চ আপিল ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দিয়েছিল। গত ২০ মার্চ আপিল ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। কিন্তু সেই ট্রাইব্যুনালগুলো এখনও পুরো দমে কাজ শুরু করতে পারেনি। ফলে ট্রাইব্যুনালগুলোর বাইরে দীর্ঘ লাইন পড়ছে। ভোটাররা আবেদন করতে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন।''
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বললেন?
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘’অনেকেই অনলাইনে আবেদন করতে পারেন না। অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। তাঁদের এসপি-ডিএম-এর অফিসে আবেদন করার সুযোগ দেওয়া হোক। না হলে তাদের কলকাতায় আসতে হবে, যা সম্ভব না।'' সমস্ত আপিল কি শুধুমাত্র কলকাতাতেই দাখিল করা হবে, নাকি অন্যত্রও করা যাবে, ডিএম, এসপি অফিসেও করা যাবে কিনা, তাও ঠিক করবে এই কমিটি বলে জানান প্রধান বিচারপতি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

