Suri Nursing Home: ভুল ইনজেকশনের অভিযোগ! কী ঘটেছিল সেই রাতে নার্সিংহোমে? পরিবারের অভিযোগে চাঞ্চল্য

Suri Nursing Home: সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ১৬ বছরের কিশোর মৈনাক দাসের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার জেরেই মৃত্যু হয়েছে। এরপর নার্সিংহোমে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে সিউড়ি থানার পুলিশ।

Share this Video

Suri Nursing Home: বীরভূমের সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ১৬ বছরের কিশোর মৈনাক দাসের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার পরই কিশোরের মৃত্যু হয়েছে। এরপর ক্ষুব্ধ আত্মীয়রা নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

Related Video