
আদিবাসীদের বিক্ষোভে বর্বরোচিত অত্যাচার পুলিশের, ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু
পুলিশ আদিবাসীদের সেই বিক্ষোভ মিছিলকে ঠেকাতে এবং ছত্রভঙ্গ করতে আদিবাসীদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের সেল ফাটায়। এই নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শিলিগুড়িতে গর্ভবতী আদিবাসী মহিলার উপর অত্যাচারের প্রতিবাদ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আদিবাসী সম্প্রদায়ের উত্তরকন্যায় বিক্ষোভ মিছিলে বড় অশান্তি হল। পুলিশ আদিবাসীদের সেই বিক্ষোভ মিছিলকে ঠেকাতে এবং ছত্রভঙ্গ করতে আদিবাসীদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের সেল ফাটায়। এই নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, শিলিগুড়িতে পুলিশ বর্বরোচিত হামলা করেছে আদাবিসীদের ওপর। অন্য়ায়ভাবে আদিবাসী নেতাদের জেলেও ধরে রাখা হয়েছে।