Suvendu Adhikari: পুজো মিটলেই পুরসভা নির্বাচন। তার আগে নিজের গড় তমলুকে এসে ফের বোমা ফাটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Suvendu Adhikari: ফের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন, " নন্দীগ্রাম উপনির্বাচনে আমাদের প্রার্থী হাসিরানি রথ বিরোধীদের পেছনে ফেলে ১ লক্ষ ২২ হাজার ভোটে জয়লাভ করেছেন। সামনে হলদিয়া পুরসভার ভোট। আমরা ৩০ টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো। মমতার দল তৃণমূলকে খাতা খুলতে দেবো না। বাটি হাতে মমতাকে কলকাতা পাঠাবো। কয়েকদিনের মধ্যে জেলা সভাধিপতি সহ দলিত নেতৃত্বদের নিয়ে বৈঠক করে কিভাবে বিরোধী শূন্য করা যায় তার কাজ শুরু করবো।
কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
এদিন হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের কাকগাছিয়াতে তমলুক সাংগঠনিক জেলার স্থায়ী দলিয় কার্যালয় নির্মানের ভূমি পূজন অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী হরেকৃষ্ণ বেরা ও অশোক দিন্দা। উপস্থিত ছিলেন বিধায়ক প্রদীপ বিজলী, সুভাষচন্দ্র পাঁজা, নির্মাণ খাড়া, হাসিরানি রথ, সুব্রত মাইতি, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা,পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি বামদেব গুছাইত সহ অন্যান্য।
এদিন শুভেন্দু আরও বলেন, " আগের সরকার আনাদের দলিয় কার্যালয় গড়ে তোলার অনুমতি দেয়নি। রাজ্যে সরকারের পরিবর্তন ঘটেছে জনগন। নিয়ম মেনেই আমরা কার্যালয় গড়ে তুলছি। শুধু দলিয় কার্যালয় নয় জেলার স্বাধীনতা সংগ্রামীদের অতীত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। আগের সরকার সংগ্রামীদের গুরুত্ব দেয়নি। আমরা তাদের সম্মানের সাথে তাদের কথা ও কর্মকান্ড তুলে ধরবো।"
তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মলয় সিনহা বলেন, “ খাতা খুলবে কি করে। ওদের ( তৃণমূল) অস্তিত্ব নেই। নন্দীগ্রামে প্রার্থী দিতে পারেনি। ওদের ব্যাঙ্কেও খাতা নেই। ফলে খাতা খোলার কোনো প্রশ্নই নেই।” দীর্ঘদিন পর স্থায়ী কার্যালয় গড়ে ওঠায় খুশি নেতৃত্ব থেকে কর্মীরা।।


