
ব্রিগেডে মোদীর সভার আগে নন্দীগ্রামে শহীদ স্মরণে শুভেন্দু, দেখুন কী বার্তা দিলেন
নন্দীগ্রামের শহীদ স্মরণ সভায় সকাল সকাল উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম মানেই রাজনৈতিক হটস্পট আর সেই রাজনৈতিক হটস্পটে আজ আবরো চোদ্দই মার্চের দিনে শহীদ স্মরণ সভাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে।
নন্দীগ্রামের শহীদ স্মরণ সভায় সকাল সকাল উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম মানেই রাজনৈতিক হটস্পট আর সেই রাজনৈতিক হটস্পটে আজ আবরো চোদ্দই মার্চের দিনে শহীদ স্মরণ সভাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে। বিজেপিতে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারী আলাদা আলাদা ভাবে শহীদ স্মরণ সভা করে। একুশের নির্বাচনের সময় থেকে শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেস আলাদা আলাদা ভাবে করে আসছে। প্রথমে শুভেন্দু অধিকারী, তারপরে তৃণমূল কংগ্রেস এই শহীদ স্মরণ সভা করে।