
Suvendu Adhikari: রাজ্যে ১৭৭টি আসনে জিতবেই বিজেপি, তৃণমূল এবার ছাপ্পার সুযোগ পাবে না, চ্য়ালেঞ্জ শুভেন্দুর
বঙ্গে এবার বিধানসভা ভোটে বিজেপি ১৭৭টি আসন জিতবেই বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। গতবার যেখানে বিজেপি মাত্র ৭৭টি আসনে জিতেছিল। কৃষ্ণনগরে দলীয় প্রার্থীদের প্রচারে গিয়ে শুভেন্দু দাবি করেন, নদিয়া জেলায় গতবারের চেয়ে অনেক ভাল ফল করবে বিজেপি।
২১-এ ৭৭। ২৬-এ ১৭৭। বঙ্গে এবার বিধানসভা ভোটে বিজেপি ১৭৭টি আসন জিতবেই বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। গতবার যেখানে বিজেপি মাত্র ৭৭টি আসনে জিতেছিল। কৃষ্ণনগরে দলীয় প্রার্থীদের প্রচারে গিয়ে শুভেন্দু দাবি করেন, নদিয়া জেলায় গতবারের চেয়ে অনেক ভাল ফল করবে বিজেপি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জেলা এবার গেরুয়াময় হয়ে যাবে বলে দাবি বিরোধী দলনেতার। তিনি এই কথা জোরের সঙ্গে বলতে পারছেন কারণ এবার আর তৃণমূলের গুন্ডাবাহিনী ছাপ্পা ভোট মারতে দেবে না, এসআইআর হওয়ায় বহু জাল ভোটও বাদ পড়েছে। তাই রাজ্য়ে এবার গেরুয়া ঝড় চলবে বলে দাবি শুভেন্দুর।
Add Asianetnews Bangla as a Preferred Source
