Suvendu Adhikari: তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news in bengali) নিরাপত্তায় কোনওরকম ফাঁকফোঁকর রাখা যাবে না। এমনকি, মমতার যাতে কোনও অসম্মান না হয়, সেই বিষয়টিও দেখার জন্য নির্দেশ দিয়েছেন শুভেন্দু। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যথেষ্ট কাটছাঁট করা হয়েছে।
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আগের মতোই নিরাপত্তা পাবেন। রাজ্যে নতুন সরকার তৈরি হতেই কড়া নির্দেশ দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news in bengali) নিরাপত্তায় কোনওরকম ফাঁকফোঁকর রাখা যাবে না। এমনকি, মমতার যাতে কোনও অসম্মান না হয়, সেই বিষয়টিও দেখার জন্য নির্দেশ দিয়েছেন শুভেন্দু।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যথেষ্ট কাটছাঁট করা হয়েছে। কিন্তু মমতা যেমন জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন, সেটাই বহাল থাকবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, সোমবার বিকেলে সমস্ত স্তরের পুলিশ আধিকারিকদের নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক সারেন শুভেন্দু। সেখানে তিনি জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী। তাই তাঁর নিরাপত্তা এইরকমভাবেই বহাল থাকবে। সেইসঙ্গে দেখবেন, যেন ওনার কোনও অসম্মান না হয়। বাড়ির সামনে গিয়ে কেউ যেন কোনওরকম অসুবিধা তৈরি করতে না পারে।”
তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগের মতো নিরাপত্তা পেলেও, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় ইতিমধ্যেই কাটছাঁট করা হয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, একজন সাংসদের জন্য বরাদ্দ নিরাপত্তাটুকুই পাবেন অভিষেক এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর বদলানো হবে নিরাপত্তাকর্মীদের। নবান্নের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিনীত গোয়েলও।
পুলিশকে হাত খুলে কাজ করার নির্দেশ
তাঁকে শুভেন্দু জানান, “আমি বিরোধী দলনেতা থাকাকালীন মনে আছে, দুজন নিরাপত্তারক্ষী দিয়েছিলেন। প্রতি সপ্তাহে আবার বদল করে দিতেন।” অন্যদিকে, মুখ্যমন্ত্রী যোগ করেন, "আমরা আশা করব যে, এই সরকারের কোনও সিদ্ধান্ত নিয়ে আপনারা তো বটেই, বেঁচে থাকা কিছু মানে ২-৪-৫% সমালোচকরাও আর সমালোচনা করতে পারবেন না। সেইরকম কোনও সুযোগই দেবে না এই সরকার। পুলিশ হাত খুলে কাজ করবে। আগে যেমন ছিল যে, বিরোধীদের সঙ্গে কথা বলতে পারবেন না, এবার আর তেমন কিছু নেই। প্রয়োজন হলে যে কোনও দলের জেলার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন আপনারা। আইনের আওতায় থেকে কাজ করুন। গত ১৫ বছর ধরে অনেক কিছু করেছেন, আমিও ভুলে যাচ্ছি। আপনারাও ভুলে যান।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

