MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Cal HC Mosque Mike: ধর্মস্থান থেকে মাইক খোলার প্রতিবাদ, শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের

Cal HC Mosque Mike: ধর্মস্থান থেকে মাইক খোলার প্রতিবাদ, শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের

Cal HC On Mosque Mike: মুসলিম বা সংখ্যালঘু ইসলামদের মসজিদ থেকে মাইক সরিয়ে নেওয়া বা খুলে নেওয়ার বিষয়টি নিয়ে এবার কলকাতা হাইকোর্টে গড়ালো মামলা। জোড়া মামলা দায়ের আদালতে। কী বলছে কোর্ট? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 11 2026, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া মামলা
Image Credit : Social Media

কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া মামলা

ধর্মীয় স্থান থেকে মাইক খোলার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া মামলা। অপরদিকে, সরকারি এই ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার মিছিলের শর্তসাপেক্ষে অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ধর্মস্থান থেকে মাইক খোলার প্রতিবাদ
Image Credit : Social Media

ধর্মস্থান থেকে মাইক খোলার প্রতিবাদ

ধর্মস্থান থেকে মাইক খোলার প্রতিবাদে ১১ অগাস্ট রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জমিয়ত-ই-উলেমার নামে একটি সংগঠন। পুলিশ মিছিলের অনুমতি দেয়নি বলে অভিযোগ। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর সেই মামলার শুনানি হয়। শর্তসাপেক্ষে সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

Related Articles

Related image1
Cal HC On SSC Recruitment: স্কুলের চাকরিতে কমল 'OBC কোটায়' সংরক্ষণ, কবে থেকে শুরু নিয়োগ? আদালতে জানালো SSC
Related image2
Cal HC On Kunal Ghosh: সারবত্তা নেই কুণাল ঘোষের মামলার, বেলেঘাটার বিধায়কের আবেদন খারিজ হাইকোর্টে
36
মামলার শুনানিতে কী বলল রাজ্য?
Image Credit : Social Media

মামলার শুনানিতে কী বলল রাজ্য?

সোমবার মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিত মিত্র নাথ জানান, কিছু তথ্য গোপন রাখা হয়েছে। সপ্তাহের মাঝে এই মিছিলের অনুমতি দিতে পারে না প্রশাসন। দুই হাজারের বদলে সর্বাধিক ৩০০ জন থাকতে পারে মিছিলে। গড়িয়া বাস স্ট্যান্ড থেকে এসসি মল্লিক রোড ইএম বাইপাস থেকে মিছিল হলে অনুমতি দিতে অসুবিধা নেই। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় অভিযোগ করেন, পুলিশ অনুমতি না দেওয়ার কারণ এবং শর্তগুলো জানাতে পারতো। অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়ে রবিবার মিছিলের অনুমতি দিলেও অসুবিধা ছিল না।

46
পুলিশের ভূমিকার সমালোচনা
Image Credit : Social Media

পুলিশের ভূমিকার সমালোচনা

বিচারপতি সৌগত ভট্টাচার্য্য পুলিশের এই ভূমিকার সমালোচনা করেন। বিচারপতি তাঁর অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণে জানান, পুলিশ অন্য কোনও উদ্দেশ্যেই মিছিলের অনুমতি দেয়নি। বিচারপতি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, 'পুলিশ অন্য কোন উদ্দেশ্যে অনুমতি দেয়নি। গত ৩ আগস্ট অনুমতি চাওয়া হয়েছিল। আর আর গত ৭ আগস্ট তথা শুক্রবার রাত্রি সাড়ে আটটায় পুলিশ অনুমতি না দেওয়ার কথা জানাচ্ছে! এত দেরি করে কেন? আগেই জানাতে পারত! এর আগে একটি মিছিলে অনিয়ন্ত্রিত মানুষ ছিল তাই আদালত অনুমতি দেয়নি।'

56
আদালতের শর্তসাপেক্ষ অনুমতি
Image Credit : Social Media

আদালতের শর্তসাপেক্ষ অনুমতি

সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য ১১ অগাস্ট ধর্মীয়স্থান থেকে মাইক খোলার সিদ্ধান্তের বিরোধিতা করে মিছিলের অনুমতি দেন। আদালতের দেওয়া শর্ত গুলি হল,- সকাল সাড়ে ১১ টা থেকে এক ঘণ্টার মধ্যে মিছিল শেষ করতে হবে। মিছিলে সর্বাধিক ৭৫০ জন উপস্থিত থাকতে পারবেন। মিছিলে কোনও মাইক ব্যবহার করা যাবে না।

66
সরকারি সিদ্ধান্তের বিরোধিতা
Image Credit : Social Media

সরকারি সিদ্ধান্তের বিরোধিতা

অপরদিকে ধর্মীয় স্থানে মাইক খোলার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে সোমবার কলকাতা হাইকোর্টে দায়ের হয় আরও একটি জনস্বার্থ মামলা। মামলাটি করেছেন আইনজীবী দানিশ ফারুকী। অপরদিকে, একই ইস্যুতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image2
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image3
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image4
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Recommended image5
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Related Stories
Recommended image1
Cal HC On SSC Recruitment: স্কুলের চাকরিতে কমল 'OBC কোটায়' সংরক্ষণ, কবে থেকে শুরু নিয়োগ? আদালতে জানালো SSC
Recommended image2
Cal HC On Kunal Ghosh: সারবত্তা নেই কুণাল ঘোষের মামলার, বেলেঘাটার বিধায়কের আবেদন খারিজ হাইকোর্টে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved