আজ পঞ্চমীতে সশরীরে জেলা সফরে গিয়ে একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় তাঁর এই পুজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে। উৎসবের আবহে জেলার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতেই তাঁর এই সফর।
আজ পঞ্চমী। ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে এসে গিয়েছে মা দুর্গা। চলছে উদ্বোধনের পর্ব। এই সময় বিভিন্ন প্যান্ডেলে উদ্বোধনে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরেক। এবার অনলাইনে না,সশীরে যাচ্ছেন তিনি। শুধু কলকাতা নয়, জেলা সফরে দেখা যাচ্ছে তাঁকে।
পুজোর আবহে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আজ দুই জেলায় আট থেকে ৯টি পুজোর উদ্বোধন শুভেন্দু অধিকারী। দুর্গোৎসবের আবহে আজও জেলায় জেলায় পুজো উদ্বোধনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পঞ্চমীর দিন মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে একগুচ্ছ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
আজ দুটি জেলায় মোট আট থেকে নয়টি দুর্গাপুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবার সশরীরে যাচ্ছেন তিনি। মুর্শিদাবাদের ঐতিহাসিক লালবাগ ও বহরমপুর শহরে মোট তিনটি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তেমনই পূর্ব মেদিনীপুরের হলদিয়া, নন্দীগ্রাম-সহ একাধিক এলাকায় পাঁচটি দুর্গাপুজোর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী।
এদিকে তৃতীয়ার দিন নদিয়ার রানাঘাট থেকে জেলা সফরে পুজো উদ্বোধন কর্মসূচির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। নদিয় ও উত্তর ২৪ পরগনার একাধিক পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। আজ পঞ্চমীতে দ্বিতীয় দফায় জেলা সফরে রেবিয়ে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের পুজো উদ্যোক্তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেবেন মুখ্যমন্ত্রী।
এদিকে সপ্তমীতেও জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। দুর্গোৎসবকে কেন্দ্র করে পর পর কয়েকদিন জেলা সফরের কর্মসূচি আছে। প্রশাসনিত কাজকর্মের পাশাপাশি উৎসবের দিনগুলোতে জেলার মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।








