Suvendu Adhikari News: এবার তারকেশ্বর আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত হবে এবং এই শ্রাবণী মেলা জাতীয় মেলার তকমা পাবে। সেইসঙ্গে, এই বছর জলযাত্রীদের জন্য সরকারের তরফে যে তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করা হচ্ছে, সেই বিষয়টিও উল্লেখ করেন শুভেন্দু।
Suvendu Adhikari News: বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari news)। মঙ্গলবার, তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধনে করতে এসে তিনি একদিকে পূর্বতন সরকার তৃণমূলকে বিঁধলেন এবং অন্যদিকে, দিলেন বড় বার্তা। মুখ্যমন্ত্রীর কথায়, তারকেশ্বর আগে অবহেলিত ছিল! কারণ, আগের তৃণমূল সরকার একটা চোখ বন্ধ করে থাকত। আসলে তারা ভোটব্যাঙ্কের রাজনীতি করত (Suvendu Adhikari West Bengal)।
"তারকেশ্বর পরিণত হবে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে", বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
কার্যত, চরম কটাক্ষ ভেসে এল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। তারপরেই তাঁর ঘোষণা, এবার তারকেশ্বর আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত হবে এবং এই শ্রাবণী মেলা জাতীয় মেলার তকমা পাবে। সেইসঙ্গে, এই বছর জলযাত্রীদের জন্য সরকারের তরফে যে তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করা হচ্ছে, সেই বিষয়টিও উল্লেখ করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “প্রত্যেক নির্বাচিত সরকারের কর্তব্য হল, আধ্যাত্মিকতাকে ধরে রাখা। আমরা মনে করি যে, তারকেশ্বর এতদিন অবহেলিত ছিল। বিগত সরকার এক চোখ বন্ধ করে রাখত। আজ রাজা এবং জমিদার প্রথা উঠে গেছে। তাই লোক ধর্ম পালন করতে হয়। আর সেটা পালন করতে গেলে কোনও সরকারের একটা চোখ বন্ধ রাখা উচিত নয়। দুটো চোখই খোলা রাখা উচিত।"
তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত
শুভেন্দুর কথায়, "আগের সরকার ভোটব্যাঙ্কের রাজনীতি করত। আগামীদিনে আমরা তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব। শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া হবে। শুধু এলাকার মানুষের স্বার্থে নয়, এই মন্দিরের ঐতিহ্যের গরিমা অনেক বড়। সেটাই প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে, তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই প্রোজেক্টের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০০ কোটি টাকা। শেওড়াফুলি থেকে তারকেশ্বরে প্রবেশ পর্যন্ত, মোট ৫ কিলোমিটার বাদে বাদেই সরকারি সেবাকেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে জল এবং ওআরএস রাখা থাকবে। অর্থাৎ, পুণ্যার্থীদের সবরকম সহযোগিতার ব্যবস্থা থাকবে এখানে। রাস্তাঘাট আলো দিয়ে সাজানো হয়েছে। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব অতিরিক্ত জেলাশাসককে দেওয়া হয়েছে বলে খবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
