মহালয়া থেকে কলকাতার রাজাবাজারে চালু হচ্ছে 'মা আহার ক্যান্টিন'। এখানে গরিব ও দুঃস্থ মানুষেরা মাত্র ১ টাকায় বিরিয়ানি, মিষ্টি, মাছ বা ডিম-ভাতের মতো খাবার পাবেন। লোক জনশক্তি পার্টির নেতা শঙ্খজিত লাল মিত্রের উদ্যোগে এই পরিষেবা শুরু হচ্ছে।
৫ টাকা নয়, এবার আরও কম খরচে মিলবে খাবার। গরিব ও দুঃস্থ মানুষদের জন্য মাত্র ১ টাকায় খাবারের ব্যবস্থা চালু হতে চলেছে শহরে। এবার মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন। এবার মাত্র ১ টাকা দিয়েই খাবার পাবেন সাধারণ মানুষ। আগের সরকারের আমলে ৫ টাকায় মা ক্যান্টিন চালু ছিল। সে সময় গরিব ও দুঃস্থ মহিলারা পেতেন ভাত, ডাল, সবজি ও ডিম। রাজ্যের পালা বদলের পর বিজেপি সরকার এই প্রকল্পের নাম বদলে রেখেছে মা আহার ক্যান্টিন।
আজ মহালয়া থেকে শহরে চালু হচ্ছে এই ‘মা আহার ক্যান্টিন’। কলকাতার রাজাবাজারে চালু হচ্ছে এই মা আহার ক্যান্টিন। লোক জনশক্তি পার্টির রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিত লাল মিত্রের ব্যক্তিগত উদ্যোগে শুরু হচ্ছে এই পরিষেবা। মহালয়ার দিন থেকেই মা আহার ক্যান্টিন চালু হয়ে যাবে। আজ শনিবার এক দিনে ২০০ জনের খাবারের ব্যবস্থা থাকবে। মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখে এই মা আহার ক্যান্টিন চালু হচ্ছে।
এখন প্রশ্ন হল মা আহার ক্যান্টিনে ১ টাকায় কী কী মিলবে। প্রথম দিনে মেনুতে থাকছ নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি ও মিষ্টি। প্রতিদিনের মেনু যদিও এক থাকবে না। সপ্তাহে ২ দিন মাছ ভাত, সবজি, ডাল দেওয়া হবে। অন্য দিন ডিম ভাত থাকবে। এভাবে ঘুরিয়া ফিরেয়ে খাবার দেওয়া হবে।
সব মিলিয়ে আজ থেকে চালু হচ্ছে এই মা আহার ক্যান্টিন। যেখানে মাত্র ১ টাকায় খাবার পাবেন সাধারণ মানুষ। মমতা সরকারের আমলে ৫ টাকায় ক্যান্টিন চললেও বর্তমানে আরও কম টাকায় মিলবে খাবার। মহালয়া থেকে কলকাতার রাজাবাজারে চালু হচ্ছে 'মা আহার ক্যান্টিন'। এখানে গরিব ও দুঃস্থ মানুষেরা মাত্র ১ টাকায় বিরিয়ানি, মিষ্টি, মাছ বা ডিম-ভাতের মতো খাবার পাবেন। লোক জনশক্তি পার্টির নেতা শঙ্খজিত লাল মিত্রের উদ্যোগে এই পরিষেবা শুরু হচ্ছে।


