11:48 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Jantar Mantar Protest - সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা সিজেপি-র! সঙ্গে এসএফআই এবং অন্যান্য সংগঠন, আন্দোলনকারীদের মুক্তির দাবি জানাল জাতিসংঘ

Jantar Mantar Protest: শনিবার সন্ধ্যায়, দিল্লির হরকিষাণ সিং সুরজিত ভবনে যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক দেয় সিজেপি, এসএফআই এবং এআইএসএফ। যন্তর মন্তর ২.০-কে কেন্দ্র করে এই সাংবাদিক সম্মেলনে সিজেপি-র তরফে উপস্থিত ছিলেন অজিঙ্ক শিন্ডে। পাশাপাশি এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, এবং অন্যান্য নেতৃত্বরা।

Read Full Story
11:03 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: CJP Protest - মেট্রো বন্ধ, ট্রেন বাতিল, বিক্ষোভকারীদের আটক, রবিবার সুপ্রিম কোর্টে বিশেষ শুনানি

CJP Protest Delhi: রবিবার দিল্লি-সহ দেশের একাধিক শহরে বিক্ষোভ দেখায় ককরোচ জনতা পার্টি। আরও কয়েকটি সংগঠন এই বিক্ষোভে সামিল হয়েছিল। বিক্ষোভ সামাল দেওয়ার জন্য কঠোর ব্যবস্থা নেয় পুলিশ-প্রশাসন। দিল্লি-মুম্বইয়ে (Mumbai) কয়েকশো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশ-প্রশাসনের এই কঠোর পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী।

Read Full Story
09:39 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Michael Hussey - চেন্নাই সুপার কিংসে রদবদল অব্যাহত, দল ছাড়লেন ব্যাটিং কোচ মাইকেল হাসি

Chennai Super Kings: আইপিএল-এ (IPL) গত কয়েক মরসুম ধরে সাফল্য পায়নি চেন্নাই সুপার কিংস। আগামী মরসুমে সাফল্য পাওয়ার লক্ষ্যে দলে বড় রদবদল করছে এই ফ্র্যাঞ্চাইজি। খেলোয়াড় বদলের পাশাপাশি কোচিং স্টাফেও বদল আনা হচ্ছে।

Read Full Story
08:20 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: 8th Pay Commission - ৬৯ হাজার টাকা বেসিক পে, ৬% ইনক্রিমেন্ট! কর্মচারীদের প্রস্তাবে তোলপাড়

অষ্টম বেতন কমিশন ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা। বেতন, পেনশন, বার্ষিক ইনক্রিমেন্ট এবং পরিবারের সদস্যদের হিসাব—একাধিক বিষয়ে কমিশনের কাছে গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে কর্মচারী ও পেনশনভোগীদের সংগঠনগুলি।

Read Full Story
08:15 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Balurghat News - বালুরঘাটে শিব মন্দিরে ভাঙচুর, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত

Balurghat: দুর্গাপুুজোর (Durga Puja 2026) আগে হঠাৎই অশান্ত হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur)। বেশ কয়েকজন বাংলাদেশী (Bangladeshi) অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার পর ধরা পড়েছে এক জেএমবি জঙ্গি। এরই মধ্যে বালুরঘাটে এক শিবমন্দিরে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে পেরেছে পুলিশ-প্রশাসন।

Read Full Story
07:28 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Jantar Mantar Protest - "সাহস থাকলে গ্রেফতার করুন! ভারতের তরুণ সমাজ - আমি তোমাদের নিয়ে গর্বিত" বিরাট বার্তা রাহুলের, আটক ১০০০ বিক্ষোভকারী

Jantar Mantar Protest: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরুদ্ধে চলা বিক্ষোভে মোদী সরকারকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গীদের 'ভীতু' বলে কটাক্ষ করে রাহুল জানান, সংবিধান রক্ষার এই লড়াই থেকে বিরোধীরা কোনওভাবেই পিছপা হবে না। তরুণদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

Read Full Story
07:05 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Cristiano Ronaldo - নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বড় পদক্ষেপ পর্তুগাল ফুটবল ফেডারেশনের

পর্তুগালের জাতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনার জেরে বড় শাস্তির মুখে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (FPF) তাঁকে আপাতত সাসপেন্ড (Provisionally Suspends) করেছে। এই ঘটনায় রোনাল্ডোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Read Full Story
07:04 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Jantar Mantar Protest - রবিবারের মধ্যে সমস্ত আন্দোলনকারীদের ছাড়তে হবে! নাহলে অনশনের হুঁশিয়ারি দিলেন সোনম ওয়াংচুক

Jantar Mantar Protest: ১০ অক্টোবর, যন্তর মন্তরে কার্যত, বিশাল বিক্ষোভ আছড়ে পড়ে। একের পর এক নেতৃত্বকে গ্রেফতার করা হয় (Jantar Mantar Protest)। শুরু হয় ব্যাপক ধরপাকড়। এবার সেই ধরপাকড়ের পরিপ্রেক্ষিতেই হুঁশিয়ারি দিলেন সোনম ওয়াংচুক।

Read Full Story
06:23 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: CJP Protest - মুম্বইয়ে ককরোচ জনতা পার্টির হয়ে বিক্ষোভ, আটক অভিনেতা ইমরান খান-সহ ৪০০

Cockroach Janata Party's Protest: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Chief Election Commissioner Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে দিল্লির (Delhi) পাশাপাশি মুম্বইয়েও (Mumbai) ককরোচ জনতা পার্টির সমর্থকদের বিক্ষোভ দেখা যায়। কড়া হাতে বিক্ষোভ সামাল দেন নিরাপত্তারক্ষীরা। কয়েকশো বিক্ষোভকারীকে আটক করা হয়।

Read Full Story
06:14 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: ‘ব্যবস্থাকে সন্দেহ, নাকি ফলাফলকে?’ নির্বাচন কমিশনের পাশে ১২৪ প্রাক্তন আমলা ও কূটনীতিক

নির্বাচন কমিশনের পাশে দাঁড়ালেন ১২৪ জন প্রাক্তন আমলা ও কূটনীতিক। তাঁদের দাবি, ভোটে কারচুপির অভিযোগ তোলার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকা জরুরি। প্রাক্তন আধিকারিকদের এই খোলা চিঠি এমন এক সময়ে সামনে এসেছে, যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিরোধী দলগুলি।

Read Full Story
05:22 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Ravichandran Ashwin - 'আমরা বোলিংয়ের উন্নতিতে জোর দিচ্ছি না,' উদ্বিগ্ন অশ্বিন

India vs West Indies: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার পর এখন টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এই সিরিজে ভারতের ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখা গেলেও, বোলাররা দলকে ভরসা দিতে পারছেন না। বোলারদের এই পারফরম্যান্স দেখে উদ্বেগ প্রকাশ করেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

Read Full Story
04:53 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Tarang Shakti 2026 - আধুনিক যুদ্ধক্ষেত্রে সেনার গতিই শেষ কথা বলবে, যোধপুরে বললেন রাজনাথ

রাজস্থানের যোধপুরে 'তরঙ্গ শক্তি-২০২৬' বায়ুসেনা মহড়ায় যোগ দিয়ে আধুনিক যুদ্ধকৌশল নিয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, আগামী দিনে সেনার শক্তি নির্ভর করবে দ্রুত পরিস্থিতি বোঝা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর। পাশাপাশি, দেশীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরির ওপরও জোর দেন তিনি।
Read Full Story
04:40 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Supreme Court Lawyers - বিক্ষোভকারী আইনজীবীরা আটক হতেই আসরে প্রধান বিচারপতি, শুরু মুক্তি

সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ দেখানোর সময় আটক হন বেশ কয়েকজন আইনজীবী। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (SCBA) অভিযোগের পর প্রধান বিচারপতি সূর্য কান্তের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Read Full Story
04:16 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: 'এরা নিশ্চিয় Cockroach , তাই এমন আচরণ'! অভিজিৎ দিপকেকে নিয়ে বিরক্ত বিমান যাত্রী

মুম্বাই থেকে দিল্লিগামী বিমানে সিজেপি নেতা অভিজিৎ দিপক ও তাঁর অনুগামীদের স্লোগান ঘিরে চরম বিশৃঙ্খলা। যাত্রীদের হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন এক সহযাত্রী।

Read Full Story
03:54 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Pink Force - কেন CJP বিক্ষোভের সামনের সারিতে মহিলা পুলিশ? পিঙ্ক ফোর্স নিয়ে বড় আপডেট

Delhi Police Pink Force: দিল্লিতে মহিলাদের নিরাপত্তায় আসছে 'পিঙ্ক ফোর্স'। স্কুল, কলেজ ও মেট্রো স্টেশনে টহল দেবেন প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীরা। জানুন দিল্লি পুলিশের এই নতুন মহিলা টিমের বিস্তারিত।

Read Full Story
03:49 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Jantar Mantar Protest - মমতা-বেবি-ঐশী-নেহা-ডিপকে সবাই গ্রেফতার! আন্দোলনে উত্তাল দিল্লি, আটক আইনজীবীদেরও

Jantar Mantar Protest: আন্দোলন চলাকালীন গ্রেফতার হন এসএফআই নেত্রী ঐশী ঘোষ, আইসা নেত্রী নেহা বোরা, সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই। খবর আসছে, সিজেপির ডাকে এই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বহু আইনজীবীকেও আটক করা হয়েছে।

Read Full Story
03:18 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: JMB Terrorist Arrested - বিহার থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি, হস্তান্তর এনআইএ-কে

Bangladeshi Terrorist Arrested: সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে বংশীহারি থানার পুলিশ বিহার থেকে এক জেএমবি (Jamaat-ul-Mujahideen Bangladesh) জঙ্গিকে গ্রেফতার করল।

Read Full Story
02:38 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: Breaking News - জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা

Mamata Detain: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

Read Full Story
01:52 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: মহিলা পুলিশ দিয়েই কেন অভিজিৎ দীপকে-সহ ৩ নেতাকে আটক? সিদ্ধান্তের পিছনে কারণ জানুন

দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির আগেই বিমান থেকে আটক করা হল কক্‌রোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ দলের তিন নেতাকে। শনিবার সকালে মুম্বই থেকে দিল্লিতে পৌঁছনোর পর তাঁদের বিমানের ভিতরেই আটক করে দিল্লি পুলিশ। অন্য দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে।

Read Full Story
01:49 PM (IST) Oct 10

Ajker Bangla Live News: AMITABH-REKHA - কোনও দিন শেষ হবে না এই ‘সিলসিলা’! অমিতাভ-রেখার সেই সিনেমার ৫০ বছর, জানেন কোনটি?

DO ANJAANE: কোনও দিন শেষ হবে না এই 'সিলসিলা'! অমিতাভ-রেখার প্রথম ছবি 'দো আনজানে'-র ৫০ বছর পূর্ণ। সেটে সংঘাতের আশঙ্কা ছিল, কিন্তু ঘটেছিল উল্টো। জানুন সেই গল্প।

Read Full Story