MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • 100 Days Work: ১০০ দিনের কাজ আবার চালু হচ্ছে বাংলায়, কবে থেকে, মজুরি বাড়বে?

100 Days Work: ১০০ দিনের কাজ আবার চালু হচ্ছে বাংলায়, কবে থেকে, মজুরি বাড়বে?

অবশেষে রাজ্যে আবার চালু হতে চলেছে ১০০ দিনের কাজ। পশ্চিমবঙ্গের জন্য ১ কোটি ৪০ লক্ষ থেকে দেড় কোটি শ্রমদিবস মঞ্জুর করতে চলেছে কেন্দ্র। আগামী ১ জুলাই থেকে ‘মনরেগা’র পরিবর্তে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে শুরু হবে ‘ভিবি জি রাম জি’ বা ১২৫ দিনের কাজের প্রকল্প।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 03 2026, 09:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : X

অবশেষে রাজ্যে আবার চালু হতে চলেছে ১০০ দিনের কাজ। পশ্চিমবঙ্গের জন্য ১ কোটি ৪০ লক্ষ থেকে দেড় কোটি শ্রমদিবস মঞ্জুর করতে চলেছে কেন্দ্র। আগামী ১ জুলাই থেকে ‘মনরেগা’র পরিবর্তে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে শুরু হবে ‘ভিবি জি রাম জি’ বা ১২৫ দিনের কাজের প্রকল্প। তার আগেই প্রায় এক মাস এ রাজ্যের জবকার্ড হোল্ডারদের হাতে কাজ দিতে দু’-এক দিনের মধ্যেই ১০০ দিনের কাজের আওতায় শ্রমদিবস বরাদ্দ করতে চলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : AI IMAGE GENERATED WITH GEMINI

২০২২ সালের মার্চ মাস থেকে বাংলায় ১০০ দিনের কাজে অর্থবরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়। সেই থেকে প্রতিটি আর্থিক বছরে রাজ্য নিয়ম মেনে শ্রমদিবস সংক্রান্ত প্রস্তাব পাঠালেও কেন্দ্রের অনুমোদন মেলেনি। গত বছর সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট বাংলায় অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দেয় কেন্দ্রকে। নির্দেশ মেনে ডিসেম্বরে একাধিক শর্ত বেঁধে দিয়ে রাজ্যকে চিঠি পাঠায় মোদী সরকার।

35
Image Credit : our own

তবে সেই শর্তগুলি মানেনি আগের সরকার সরকার। রাজ্যে পালাবদলের পর স্বাভাবিকভাবেই সেসব শর্ত মেনে নেওয়া হয়েছে। মে মাসের শেষে ‘মনরেগা’ সংক্রান্ত এগজিকিউটিভ কমিটির বৈঠক ডাকে কেন্দ্র। সেখানে যোগ দেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দফতরের কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকেই পশ্চিমবঙ্গে কাজ শুরুর ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয় কেন্দ্রের তরফে।

45
Image Credit : facebook

সূত্রের খবর, এক মাসের জন্য প্রায় দেড় কোটি শ্রমদিবসের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অনুমোদনের চিঠি বা নির্দেশিকা আসলেই কোন জেলায় কত কাজ হবে, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করবে নবান্ন। তারপরেই শুরু হয়ে যাবে বাংলায় ১০০ দিনের কাজ।

55
Image Credit : our own

অন্যান্য রাজ্যের মতো এখানেও চালু হবে জবকার্ড হোল্ডারদের ‘ফেস রেকগনিশান অ্যাটেনডেন্স’ ব্যবস্থা। কাজে যোগ দেওয়ার সময় জবকার্ড হোল্ডারের ‘ফেস রেকগনিশান’ করে হাজিরা দিতে হবে। চার ঘণ্টা পরপর একইভাবে তাঁদের উপস্থিতির প্রমাণ দেওয়া বাধ্যতামূলক।

বর্তমানে রাজ্যে জবকার্ড হোল্ডারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৬ লক্ষে। এর মধ্যে আধার ‘সিডিং’ রয়েছে ২ কোটি ৫৫ লক্ষের। তবে ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে ৭৫ শতাংশের। আগামী কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Terror Module: এবার STF-এর জালে আদিত্য, এই মন্ত্রীর ছেলের ছবি তুলে পাঠাত জঙ্গি হামিমের এই বন্ধু!
Recommended image2
Now Playing
ভারত সহ উপমহাদেশে লাগু হোক UCC, সমালোচনার জবাবে বললেন Taslima Nasrin
Recommended image3
Cal HC: কলকাতা হাইকোর্টে খারিজ আগাম জামিনের আবেদন, অস্বস্তি বাড়ল অভিষেকের আপ্ত সহায়কের
Recommended image4
Now Playing
শমীকের মন্তব্য প্রশ্নে কাদের কথা বললেন Dilip Ghosh? Mamata Banerjee কে ছুড়লেন 'ফুল' কটাক্ষ
Recommended image5
Now Playing
Agnimitra on CM: এবার আর ঝুঁকি নিচ্ছেন না মুখ্যমন্ত্রী! বুলেটপ্রুফ জ্যাকেট পরার পরামর্শ মন্ত্রী অগ্নিমিত্রার!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved