
Kunal Ghosh: বোতলের দৈত্যটাকে বের করা উচিত হয়নি, বামেদের তোপ কুণালের
বামপন্থীদের আত্মসমালোচনা করা উচিত বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, একসময় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আক্রমণ, কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপ এবং ভোট পরবর্তী হিংসার ঘটনাকে ঘিরে বামপন্থীদের একাংশকে মজা নিতে দেখা গিয়েছিল।
বামপন্থীদের আত্মসমালোচনা করা উচিত বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, একসময় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আক্রমণ, কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপ এবং ভোট পরবর্তী হিংসার ঘটনাকে ঘিরে বামপন্থীদের একাংশকে মজা নিতে দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি বদলেছে বলে দাবি কুণালের। তাঁর অভিযোগ, লেনিন সরণির নাম পরিবর্তনের দাবি থেকে শুরু করে বইয়ের স্টলে হামলা এবং আদালত চত্বরে বামপন্থী নেতা ও আইনজীবীদের উপর হামলার মতো ঘটনায় বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কুণালের বক্তব্য, এই পরিস্থিতিতে বামেদের বোঝা উচিত, বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষেত্রে কোথায় ভুল হয়েছিল। কুণাল ঘোষের কটাক্ষ, ''বোতলের দৈত্যটাকে এইভাবে বের করে ফেলা উচিত হয়নি।'' তাঁর মতে, বামপন্থীরা যদি সঠিক সময়ে মূল রাজনৈতিক প্রতিপক্ষকে চিহ্নিত করে সেই অনুযায়ী লড়াই করতেন, তাহলে বিজেপির রাজনৈতিক উত্থান এতটা সহজ হতো না। বামেদের ভূমিকা নিয়ে কুণাল ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।