Rahul Sinha : মদন মিত্রর মত নেতারা যত দ্রুত রাজনীতি ছাড়ে তত মঙ্গল, খোঁচা রাহুল সিনহার

মদন মিত্রের রাজনীতি ছাড়ার ইঙ্গিত, ‘প্রিয়াঙ্কা বনাম রাহুল’ বিতর্কে কংগ্রেসের অন্দরে ফাটলের দাবি বিজেপির। অন্যদিকে, জামিয়ার দেওয়ালে ‘Free Kashmir’ ও ‘Free Sharjeel Imam’ স্লোগান ঘিরে নতুন বিতর্ক।

Share this Video

মদন মিত্রের রাজনীতি ছাড়ার ইঙ্গিত, ‘প্রিয়াঙ্কা বনাম রাহুল’ বিতর্কে কংগ্রেসের অন্দরে ফাটলের দাবি বিজেপির। অন্যদিকে, জামিয়ার দেওয়ালে ‘Free Kashmir’ ও ‘Free Sharjeel Imam’ স্লোগান ঘিরে নতুন বিতর্ক। পাশাপাশি, পশ্চিমবঙ্গে তিন খ্রিস্টান পরিবারের উপর হামলা ও জোর করে হিন্দু ধর্মীয় আচার পালন করানোর অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে চাঞ্চল্য। এই সমস্ত রাজনৈতিক ও সাম্প্রতিক ইস্যু নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। রাইহান ভদরার প্রদর্শনী ঘিরে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীর মধ্যে মতবিরোধের দাবি করেছে বিজেপি। পাশাপাশি, পশ্চিমবঙ্গ বিজেপির অন্দরে গোষ্ঠীকোন্দলের জল্পনা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা চলছে। অন্যদিকে, জামিয়ার দেওয়ালে বিতর্কিত স্লোগান এবং পশ্চিমবঙ্গে খ্রিস্টান পরিবারগুলির উপর হামলার অভিযোগ ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগগুলির সত্যতা ও ঘটনার পূর্ণ বিবরণ জানতে দেখুন এই প্রতিবেদন। 

Related Video