CPIM West Bengal: তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে জমি, খেলার মাঠ, পুজো কমিটি, ক্রীড়া সংস্থা ও মন্দির-মসজিদ কমিটিগুলি তৃণমূল দখল করেছিল এবং তার দুই তৃতীয়াংশ সময়েই বর্তমান মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে ছিলেন। কিন্তু সেইরকম একটি সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসা মানে সেটা আসলে ফ্যাসিস্ট রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়া বলে মত প্রকাশ করেছেন সেলিম।
CPIM West Bengal: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে বামেরাছাড়া আর কেউ নেই (CPIM News)। সেই কথাই মনে করিয়ে দিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (West Bengal CPIM)। রবিবার তিনি সাংবাদিকদের জানান, “দেশ মানে হচ্ছে দেশের মানুষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওরা তো ঐক্য চায়না, আমরা চাই। বিজেপি এইসব মানে না। ওরা দেশপ্রেম শেখায়! কিন্তু দেশপ্রেম মানে আসলে কী? যখন স্বাধীনতা আন্দোলনে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হয়েছিলেন, তখন তারা কী স্লোগান দিয়েছিলেন? হয় ইনকিলাব জিন্দাবাদ, নয় বন্দেমাতরম। ১৯৪৭ পর্যন্ত, এমন একটা ডকুমেন্ট দেখাও, যেখানে আরএসএস বন্দেমাতরম স্লোগান দিয়েছে। যেমন কারও কারও বাপ-মায়ের ঠিক থাকেনা, ঠিক সেইরকমই ওদের রাজনীতির ঠিক থাকেনা।"
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে মাঝে আর কেউ নেই!
অন্যদিকে, তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে জমি, খেলার মাঠ, পুজো কমিটি, ক্রীড়া সংস্থা ও মন্দির-মসজিদ কমিটিগুলি তৃণমূল দখল করেছিল এবং তার দুই তৃতীয়াংশ সময়েই বর্তমান মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে ছিলেন। কিন্তু সেইরকম একটি সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসা মানে সেটা আসলে ফ্যাসিস্ট রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়া বলে মত প্রকাশ করেছেন সেলিম। সেইসঙ্গে, তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল বলে আর কিছু নেই। বিজেপির বিরুদ্ধে একমাত্র পথে যে বামপন্থীরাই আছে, তা কার্যত, হাবেভাবে প্রমাণ করে দিয়েছেন সিপিএম-এর রাজ্য সেক্রেটারি। তাঁর কথায়, “এটা বাংলা। আর বামপন্থীদের রাজনৈতিক সিদ্ধান্ত এই বাংলার মাটিতেই নেওয়া হয়। দিল্লি বা বিদেশের কোনও শক্তির নির্দেশে কখনোই তাদের রাজনীতি পরিচালিত হয় না। এই মাটিতে জন্ম নেওয়া বাম আন্দোলন মানুষের অধিকার রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করবে।"
কল্যাণী থেকে হুঁশিয়ারি দিল সিপিএম
অর্থাৎ, তৃণমূল ভেঙে যে খানখান হয়ে গেছে এবং রাস্তার লড়াইতে একমাত্র লাল ঝান্ডাই রয়েছে, সেই কথাই প্রমাণ করতে চাইলেন মহম্মদ সেলিম। প্রসঙ্গত, শনিবার এবং রবিবার, কল্যাণীর ঋত্বিক সদনে সিপিআই(এম) রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই অধিবেশন শেষে রবিবার, কল্যাণীতে বেশ বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ আরও অনেকে। সেই সভা থেকেই কার্যত, বিজেপিকে হুঁশিয়ারির সুরে বাম নেতৃত্বরা বললেন, মাঝে আর কেউ নেই। বিজেপির একমাত্র বিরোধী বামেরাই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

