পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল ও শক্তিগড়ের মধ্যে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্র্যাফিক ব্লক করা হচ্ছে। এর ফলে আগামী ৭ দিনের মধ্যে ৩ দিন হাওড়া-বর্ধমান ও ব্যান্ডেল লাইনে মোট ১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

ফের হাওড়া ডিভিশনে বাতিল হতে চলেছে ১২ টি লোকাল। আগামী ৭ দিনের মধ্যে ৩ দিনেই ট্রেন গণ্ডগোল থাকবে হাওড়া-বর্ধমান ও ব্যান্ডেল লাইনে। তবে নির্দিষ্টি ওই ৩ দিন ৯০ মিনিট করে ব্লকের সিদ্ধান্ত জানিয়েছে পূর্ব রেল। এর ফলে প্রতিদিন বাতিল থাকছে ৪টি করে লোকাল। সব মিলিয়ে মোট ১২টি ট্রেন বাতিল থাকবে।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও শক্তিগড় স্টেশনের মধ্যে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের কারণে ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর এবং ৫ অক্টোবর তারিখে ৯০ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। রাত ২টো ১৫ থেকে ভোর রাত ৩টে ৪৫ মিনিট পর্যন্ত চলবে এই ব্লক।

৩৭৮১২ বর্ধমান- হাওড়া লোকাল- ভোর ৩টে ৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে। তা বাতিল থাকবে।

৩৭৭৮৬ বর্ধমান-ব্যান্ডেল লোকাল- ভোর ৩টে ৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে। তা বাতিল থাকবে।

৩৭৮১১ হাওড়া- বর্ধমান লোকাল- ভোর ৪ টে ১৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে। তা বাতিল থাকবে।

৩৭৭৮১ ব্যান্ডেল- বর্ধমান লোকাল ভোর ৩টে ৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়া এই ট্রেন বাতিল থাকবে।

এছাড়া, ৪টি ট্রেনই মোট ৩ দিন ব্লকের জেরে বাতিল থাকবে। ফলে মোট ১২ পরিষেবা বিঘ্নিত হচ্ছে। আবার আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিন্দুবাসিনী হল্ট স্টেশন নিয়েও সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী ৩ অক্টোবর পর্যন্ত প্রায় ৭ দিন এই স্টেশনে দুটি প্যাসেঞ্জার ট্রেনের অস্থায়ী স্টপেজ দেওয়া হয়েছে। ৫৩৪২২ আজিমগঞ্জ- বারহারওয়া প্যাসেঞ্জার ও ৫৩৪৩৪ বারহারওয়া- আজিমগঞ্জ প্যাসেঞ্জার ৩ অক্টোবর পর্যন্ত এই স্টেশনে দাঁড়াবে।

সব মিলিয়ে, পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল ও শক্তিগড়ের মধ্যে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্র্যাফিক ব্লক করা হচ্ছে। এর ফলে আগামী ৭ দিনের মধ্যে ৩ দিন হাওড়া-বর্ধমান ও ব্যান্ডেল লাইনে সর্ব মোট ১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে।