বিদ্যুতের তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চুরির সন্দেহে তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা ক্ষুদিরাম পার্কের কাছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
বিদ্যুতের তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চুরির সন্দেহে তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা ক্ষুদিরাম পার্কের কাছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মহিশিলা ক্ষুদিরাম পার্ক ও শিমুলতলা এলাকার একাধিক বাড়ি থেকে আর্থিং ও বিদ্যুতের তার চুরি হচ্ছিল। ঘন ঘন চুরির ঘটনায় এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে এবং বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা তিন যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাঁদের কথায় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপরই উত্তেজিত জনতা ধৈর্য হারিয়ে ওই তিন যুবককে ঘিরে ফেলে এবং মারধর শুরু করে। খবর পেয়েই আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুলিশ ওই তিন যুবককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার চুরির এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
