MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • 7th Pay Commission: তৃণমূলের ইশতেহারে সপ্তম পে কমিশনের উল্লেখ, কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতার?

7th Pay Commission: তৃণমূলের ইশতেহারে সপ্তম পে কমিশনের উল্লেখ, কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতার?

শুক্রবার বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। সেখানে ‘১০ প্রতিজ্ঞা’-র কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইশতেহারে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে আবার সরকারে এলে সপ্তম পে কমিশন গঠন করা হবে।  

4 Min read
Author : Sanjoy Patra
Published : Mar 21 2026, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ইশতেহারে সপ্তম পে কমিশনের উল্লেখ
Image Credit : Asianet News

ইশতেহারে সপ্তম পে কমিশনের উল্লেখ

TMC Election Manifesto 2026: শুক্রবার বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। সেখানে ‘১০ প্রতিজ্ঞা’-র কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইশতেহারে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে আবার সরকারে এলে সপ্তম পে কমিশন গঠন করা হবে। পাশাপাশি ধাপে ধাপে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়ার কথাও রয়েছে ইশতেহারে। তৃণমূলের ইশতেহারের দ্বিতীয় অনুচ্ছেদে (প্রশাসনিক সক্রিয়তা) রয়েছে সপ্তম পে কমিশন গঠনের প্রতিশ্রুতি। লেখা হয়েছে, "সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় সামঞ্জস্য আনতে এবং জন্য ন্যায্য বেতন, উচ্চ ক্রয়ক্ষমতা ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করা।"

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
বকেয়া মহার্ঘ ভাতা নির্দিষ্ট সময়ের মধ্যে হাতে
Image Credit : Asianet News

বকেয়া মহার্ঘ ভাতা নির্দিষ্ট সময়ের মধ্যে হাতে

অন্য দিকে, মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে ইশতেহারে লেখা হয়েছে, "রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নন-টিচিং স্টাফ, সেই সঙ্গে পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীরা তাঁদের রোপা-২০০৯-এর বকেয়া মহার্ঘ ভাতা নির্দিষ্ট সময়ের মধ্যে হাতে পাবেন। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের মার্চ মাস থেকে ২০২৬ সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে এই বকেয়া টাকা দেওয়া হবে।" তবে ইস্তাহারে কোথাও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলা হয়নি।

37
মার্চ মাস থেকে বকেয়া ডিএ দেওয়া শুরু হবে
Image Credit : Asianet News

মার্চ মাস থেকে বকেয়া ডিএ দেওয়া শুরু হবে

গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে চলতি মার্চ মাস থেকে বকেয়া ডিএ দেওয়া শুরু হবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের ‘মা-মাটি-মানুষ’ সরকার তার সকল কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী, এবং পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার মতো অনুদান-প্রাপ্ত (grant-in-aid) প্রতিষ্ঠানসমূহের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি কৃত প্রতিশ্রুতি পূরণ করেছে। আমাদের অর্থ দফতর কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে বর্ণিত পদ্ধতি ও নির্দেশিকা অনুযায়ী, তাঁরা ২০২৬ সালের মার্চ মাস থেকে তাঁদের ‘ROPA 2009’-এর বকেয়া মহার্ঘ ভাতা (DA arrears) পেতে শুরু করবেন।"

47
বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর
Image Credit : Getty

বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর

ইতিমধ্য়েই ডিএ দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মীরা এই সুবিধার আওতায় পড়বেন। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশাল পরিমাণ অর্থ একবারে নয়, বরং কয়েকটি পর্যায়ে সরকারি কর্মীদের দেওয়া হবে।

57
প্রথমে দেওয়া হবে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত
Image Credit : Getty

প্রথমে দেওয়া হবে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত

অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে দেওয়া হবে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ। তার অর্ধেক মিলবে চলতি মার্চ মাসেই। আর বাকিটা সেপ্টেম্বরে। প্রত্যেক কর্মীর মহার্ঘ ভাতা নির্ভর করে তাঁদের বেতনের বেসিকের উপর। পঞ্চম বেতন কমিশনের ‘স্কেল ১’-এর ৬ হাজার ৬০০ টাকার বেসিকের উপর দু’টি ইনক্রিমেন্ট যোগ করে বেসিক ধরা হচ্ছে ৭ হাজার। সে ক্ষেত্রে এই স্ল্যাবে আসা প্রত্যেক আধিকারিকের এই পাঁচ বছরে বকেয়া ডিএ পাওনা ১ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা। ফলে মার্চ মাসেই তাঁরা অন্তত ৭৪ হাজার ৭০০ টাকা পাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে কেন্দ্র-রাজ্য ডিএ’র ফারাক ধরে হিসাব কষা হয়েছে। যদি কারও ৭ হাজার টাকা বেসিক হয়, তাঁর ১০ বছরের মোট বকেয়া ডিএ হবে ৩ লক্ষ ১৯ হাজার ৮৯০ টাকা। ১০ হাজার টাকা হলে বকেয়া ডিএ হবে ৪ লক্ষ ৫৭ হাজার ১৪০ টাকা। আর ১৫ হাজারের হিসাবে ৬ লক্ষ ৮৫ হাজার ৭২০ টাকা।

67
ডিএ পেমেন্ট প্রক্রিয়াটি কর্মীদের পদের বিন্যাস অনুযায়ী আলাদা
Image Credit : stockPhoto

ডিএ পেমেন্ট প্রক্রিয়াটি কর্মীদের পদের বিন্যাস অনুযায়ী আলাদা

ডিএ পেমেন্ট প্রক্রিয়াটি কর্মীদের পদের বিন্যাস অনুযায়ী আলাদা হবে। গ্রুপ এ, বি এবং সি, এই তিন শ্রেণির কর্মীদের বকেয়া ডিএ সরাসরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে এই বকেয়া অর্থ সরাসরি নগদে তাঁদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হওয়া বকেয়া অর্থের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জমা হওয়া এই টাকা ক্রেডিট হওয়ার ২৪ মাস পর্যন্ত কোনও অগ্রিম বা টাকা তোলা যাবে না। তবে কর্মীর অবসর, মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে এই সময়সীমা শিথিলযোগ্য। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী বা তাঁর পরিবার টাকা তুলতে পারবেন।

77
হাইকোর্ট নতুন মামলা দায়ের
Image Credit : our own

হাইকোর্ট নতুন মামলা দায়ের

এদিকে, কলকাতা হাইকোর্ট নতুন মামলা দায়ের হয়েছে ডিএ নিয়ে। বকেয়া পাওনা আর নতুন পে কমিশনের অসঙ্গতিকে হাতিয়ার করেই সম্প্রতি একটি পিটিশন দায়ের করা হয়েছে। এই কড়়া পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে। সরকারি কর্মীদের একাংশের মতে এই মামলাটির শুনানি কলকাতা হাইকোর্টে হতে পারে আগামী ৬ এপ্রিল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News live: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image2
Kolkata Durga Puja: এক অ্যাপেই হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ, লঞ্চ করল ‘বন্ধু’ অ্যাপ
Recommended image3
Subho Maha Sasthi Wishes in Bengali: শুভ মহাষষ্ঠী, বোধনের শুভক্ষণে প্রিয়জনদের পাঠান বিশেষ বার্তা
Recommended image4
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image5
Now Playing
Kunal Ghosh : রঙ মোছা নিয়ে তীব্র কটাক্ষ কুণালের, পুলিশের উচিত FIR করা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved