TMC Internal Conflict: বৃহস্পতিবার দুপুর ১২টায়, দিল্লির নির্বাচন সদনে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রতিনিধিদের দেখা করতে বলা হয়েছে। জানা গেছে, ঋতব্রতপন্থী তৃণমূলের পরিষদীয় দলের মোট দশজন সদস্য ঋতব্রতের নেতৃত্বে বুধবার বিকেলে দিল্লি রওনা হয়ে গেছেন ইতিমধ্যেই।
TMC Internal Conflict: একদিকে চলছে ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে টানাপড়েন (TMC internal conflict)। তার মধ্যেই এবার তৃণমূলের দখল নিয়ে ঋতব্রতপন্থী এবং কালীঘাটপন্থীদের লড়াই পৌঁছে গেল সোজা দিল্লিতে। কে আসল তৃণমূল? সেই বিষয়টা জানতে এবার ঋতব্রতপন্থী তৃণমূলের প্রতিনিধিদের ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। সেই তলব পেয়েই দিল্লি রওনা দলেন তারা (Mamata Banerjee vs Ritabrata Banerjee latest news)।

‘আসল’ তৃণমূল কারা?
বৃহস্পতিবার দুপুর ১২টায়, দিল্লির নির্বাচন সদনে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রতিনিধিদের দেখা করতে বলা হয়েছে। জানা গেছে, ঋতব্রতপন্থী তৃণমূলের পরিষদীয় দলের মোট দশজন সদস্য ঋতব্রতের নেতৃত্বে বুধবার বিকেলে দিল্লি রওনা হয়ে গেছেন ইতিমধ্যেই। তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমাদের আজকেই জানানো হয়েছে যে, বৃহস্পতিবার দিল্লিতে দেখা করতে হবে। তাই আমরা আজকেই যাচ্ছি। নির্বাচন কমিশন কেন ডেকেছে, তা অবশ্যই প্রকাশ্যে বলা উচিত নয়।’’
তবে সূত্রের খবর, ঋতব্রতপন্থীদের সঙ্গে কথা বলার পরেই, জাতীয় নির্বাচন কমিশন কালীঘাটপন্থী তৃণমূলের প্রতিনিধিদেরও ডেকে পাঠিয়ে তাঁদের বক্তব্য জানতে চাইবে। এই প্রসঙ্গে দমদম বিমানবন্দরে ঋতব্রত জানান, ‘‘আসল-নকল জানি না। আমরাই হলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রস। ২২ জুন আমাদের বিশেষ সেশন হয় এবং তার উপর ভিত্তি করেই আমরা সিইও-কে চিঠি দিই। নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে নিয়েছিলাম আমরা। এবার তারা সময় দিয়েছেন। কাল দুপুর ১২ টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আমাদের সঙ্গে বৈঠকে বসবেন। কালেক্টিভ লিডারশিপ হিসেবে আমরা দশজনের প্রতিনিধি দল যাচ্ছি।’’
এবার ঋতব্রতপন্থীদের দিল্লিতে তলব করল জাতীয় নির্বাচন কমিশন
অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান, অরূপ রায়, শুভাশিস দাস এবং গোলাম রব্বানি সহ ১০ জন। সূত্র মারফৎ জানা গেছে, মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া চিঠি এবং দিল্লিতে পাঠানো ইমেইলের মাধ্যমে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে দলের নাম, নির্বাচনী প্রতীক তথা জোড়াফুল এবং ফান্ড নিয়ন্ত্রণের ক্ষমতা পুরোপুরি চেয়েছে ঋতব্রত শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


