Tmc Leader Arrested News: ক্ষমতা গেলেও যায়নি স্বভাব। বাজারে ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করার অভিযোগে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা। ঠিক কী অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Tmc Leader Arrested News: ব্যবসায়ীদের থেকে তোলা তোলার অভিযোগ। রাতের অন্ধকারে চাঞ্চল্যকর ঘটনা গোবরডাঙা থানার মছলন্দপুর এলাকায়। গ্রেফতার মছলন্দপুরের তৃণমূলের দাপুটে নেতা ও তার ভাই। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে পুলিশি অভিযানে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহাকে। ধৃত তার ভাই সুজিত সাহাও। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মদক্ষ অজিত সাহা ও তার ভাই সুজিত কুমার সাহাকে। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত নগদ ৮০ লক্ষ টাকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা:-

মঙ্গলবার গভীর রাতে গোবরডাঙ্গা থানার পুলিশের বিশেষ অভিযান মছলন্দপুরে দাপুটে তৃণমূল নেতা অজিত সাহার বাড়ি সহ ভাই সুবীর সাহার বাড়িতে। পুলিশ সূত্রে খবর সুজিত কুমার সাহা বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা নগদ ক্যাশ উদ্ধার হয়েছে । পাশাপাশি আরও জানা গিয়েছে, ৬২৬টি গুলি উদ্ধার হয়েছে। ৬১টি গুলির খোল উদ্ধার হয়। সূত্রের খবর একটি সেভেন এমএম পিস্তল, ও একটি এয়ার পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

সুবীর কুমার সাহার বাড়ি থেকে আরো উদ্ধার হয় ৫২ বোতল বিদেশী মদ। চলতি মাসের ২৪ তারিখ গোবরডাঙ্গা থানায় দুটি অভিযোগ হয় যে তোলাবাজি ও হুমকি এবং একুশের ভোট পরবর্তী হিংসার কিছু অভিযোগ ছিল এই দুজনের বিরুদ্ধে। অভিযুক্ত দুই দুইজনকে তোলা হবে বারাসাত আদালতে দশ দিনের পুলিশে ভেজাচ্ছে।।

অন্যদিকে, কাউন্সিলর এর বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে তোলা আদায়ের অভিযোগে। থানায় অভিযোগ দায়ের। বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত-র বিরুদ্ধে অভিযোগ দায়ের বসিরহাট থানায়। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা তারা বসিরহাট থানায় এসে কৌশিক দত্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

 তাদের মূলত যেটা অভিযোগ- আবাস যোজনার ঘর দেবে বলে কারও কাছ থেকে ২৫ হাজার টাকা আবার কারওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা নিয়েছেন কাউন্সিলর কৌশিক দত্ত । তাদের অভিযোগ, কাউন্সিলর সেই সময় বলেছিল ২৫ হাজার টাকা করে দিতে হবে। না হলে কেউ ঘর পাবে না । তাই সরকারি ঘরের আশায় গরিব মানুষরা ধার দেনা করেও ২৫ হাজার টাকা করে দিলেও তারা আজ পর্যন্ত এখনো ঘর পায়নি।

 এমনকি টাকাও ফেরত পায়নি । একজনের দাবি সে ঘর পেয়েছে এবং সরকারি টাকা দ্বিতীয় কিস্তি যখন ঢুকেছে এক লক্ষ টাকা সেই টাকা কৌশিক দত্ত নিয়ে নিয়েছে । আজ দেবো কাল দেব। করে করে কারওর তিন বছর কারওর চার বছর হয়ে গিয়েছে। টাকাও ফেরত দিচ্ছে না ঘরও দিচ্ছে না । আর তাই এবার ওয়ার্ডের মানুষ থানায় এসে কৌশিক দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । আর এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কৌশিক দত্তর ছবি দিয়ে দুর্নীতির পোস্ট ভাইরাল হয়েছে ইতিমধ্যে । যদিও এই বিষয়ে কৌশিক দত্ত এলাকায় না থাকায় তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।