MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
DA Hike
Nepal Flood Cash Found Under Mud
Punjab DA Hike
Howrah Bus Route Number 52 News
Nepal Flood Woman Rescued after 11 Days
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata Police: পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে কড়া পদক্ষেপ লালবাজারের, বাধ্যতামূলক হচ্ছে ইউনিফর্ম

Kolkata Police: পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে কড়া পদক্ষেপ লালবাজারের, বাধ্যতামূলক হচ্ছে ইউনিফর্ম

Kolkata Police News: রাজ্যে পূর্বতন সরকারের হাত থেকে ক্ষমতার পালা বদল হতেই রাজনৈতিক স্তর থেকে প্রশাসন। ঢেলে সাজানো হচ্ছে পুরো খোলনচ। এবার পুলিশের জন্য পোষাকবিধি চালু করল শুভেন্দু অধিকারীর সরকার। কী পোষাক পরবেন পুলিশ অফিসাররা? জানুন আরও বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 27 2026, 08:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা পুলিশের নতুন পোশাক বিধি
Image Credit : Getty

কলকাতা পুলিশের নতুন পোশাক বিধি

বাংলায় ক্ষমতা বদল হতেই পুলিশ প্রশাসনে কড়া সরকার। এবার থেকে কলকাতা পুলিশে আর সাদা পোশাক নয়। বাধ্যতামূলক হচ্ছে ইউনিফর্ম। সিপি অজয় নন্দের কড়া নির্দেশ। জরুরি প্রয়োজন ছাড়া সিভিল ড্রেস (সাধারণ পোশাক) পরতে পারবেন না কলকাতা পুলিশের কর্মীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সিভিল ড্রেসে ডিউটিতে 'না'
Image Credit : Asianet News

সিভিল ড্রেসে ডিউটিতে 'না'

সূত্রের খবর, জনমানসে পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এবং সাধারণ মানুষের মনের বিভ্রান্তি দূর করতে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল লালবাজার। কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দ স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, এবার থেকে কোনও রকম তল্লাশি, গ্রেফতার বা আইনশৃঙ্খলা রক্ষার কাজে কলকাতা পুলিশের কর্মীরা আর সাদা পোশাকে (সিভিল ড্রেস) ডিউটি করতে পারবেন না।

Related Articles

Related image1
Suvendu Adhikari: বর্ষার আগেই শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ! আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সচিবদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
Related image2
Suvendu Adhikari: বাংলায় শুরু কেন্দ্রের ‘ডিটেক্ট-ডিলিট, ডিপোর্ট’ নীতি, অনুপ্রবেশ রুখতে কড়া রাজ্য
35
কাদের রাখা হয়েছে এই নিয়মের আওতার বাইরে?
Image Credit : Asianet News

কাদের রাখা হয়েছে এই নিয়মের আওতার বাইরে?

সমস্ত সাধারণ ডিউটিতে ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে গোয়েন্দা বিভাগ (DD), এসটিএফ (STF), এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং সাইবার ক্রাইমের মতো বিশেষ কিছু জরুরি বিভাগকে এই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে।

45
সাধারণ মানুষের মধ্যে সংশয় দূর করতে কড়া পদক্ষেপ
Image Credit : our own

সাধারণ মানুষের মধ্যে সংশয় দূর করতে কড়া পদক্ষেপ

পুলিশ সূত্রে খবর, বিগত দিনে বেশ কিছু ঘটনায় সাদা পোশাকের পুলিশ দেখে আসল-নকল নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র সংশয় তৈরি হয়েছিল। ২০২৪ সালের আরজি কর কাণ্ডের পরদিন সেমিনার রুমে সিভিল ড্রেসে পুলিশের উপস্থিতি কিংবা সম্প্রতি পার্ক সার্কাসের বিক্ষোভে সাদা পোশাকের কর্মীদের লাঠিচার্জ—এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে জনমানসে নানা প্রশ্ন ওঠে। সেই ক্ষোভ ও বিভ্রান্তি কাটাতেই এই নতুন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

55
কী বলছে লালবাজারের নির্দেশিকা?
Image Credit : Getty

কী বলছে লালবাজারের নির্দেশিকা?

লালবাজারের নির্দেশিকায় জানানো হয়েছে যে, জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এখন থেকে কোনও বিশেষ বা অতি জরুরি অপারেশনে যদি সাদা পোশাকে যেতেই হয়, তবে তার জন্য আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। পাশাপাশি, যেকোনও অভিযানের সময় পুলিশকর্মীদের নিজেদের পরিচয়পত্র বা আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্ত নতুন 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩' এবং সুপ্রিম কোর্টের 'ডিকে বসু' মামলার আইনি নির্দেশিকাকে আরও বেশি কার্যকর করবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Durga Puja Grant: বড় পুজোর অনুদান বন্ধ? কারা পাবে ১ লাখ টাকা? কী ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Recommended image2
Now Playing
Durga Puja 2026: দুর্গাপুজোয় আমিষ নয়? 'বাঙালি কী খাবে বাইরের কেউ ঠিক করবে না', বাগেশ্বর বাবাকে কড়া জবাব শমীকের!
Recommended image3
Durga Puja 2026: বাংলার সনাতনী সংস্কৃতি মাথায় রেখে দুর্গাপুজো, অনুদানে কল্পতরু শুভেন্দু অধিকারী
Recommended image4
Abhishek Banerjee: 'এনাফ ইজ এনাফ', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার FIR নিয়ে বিরক্ত হাইকোর্ট
Recommended image5
Kolkata Weather: আজ থেকেই শুরু! মুষলধারে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট
Related Stories
Recommended image1
Suvendu Adhikari: বর্ষার আগেই শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ! আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সচিবদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
Recommended image2
Suvendu Adhikari: বাংলায় শুরু কেন্দ্রের ‘ডিটেক্ট-ডিলিট, ডিপোর্ট’ নীতি, অনুপ্রবেশ রুখতে কড়া রাজ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved