TMC News: হাফপ্যান্ট, কোমরে দড়ি! কাঁচরাপাড়ায় ঘোরানো হল যুবনেতা 'চোর' বনিকে! তুঙ্গে উত্তেজনা

TMC News: মন্দারমনি থেকে গ্রেফতারের পর কাঁচরাপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে যুবনেতা বনিকে নিয়ে তল্লাশিতে বিজপুর থানার পুলিশ। হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বাঁধতেই ফেটে পড়ল জনরোষ।

Share this Video

TMC News: কাঁচড়াপাড়ায় ধৃত তৃণমূল যুবনেতা বনি, কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মন্দারমনি থেকে গ্রেফতারের পর তৃণমূল যুবনেতা অভিজিৎ রায় ওরফে বনিকে কাঁচড়াপাড়ায় নিয়ে এসে তদন্ত শুরু করল বিজপুর থানার পুলিশ। সোমবার তাকে হাফপ্যান্ট পরিয়ে, কোমরে দড়ি বেঁধে কাঁচরাপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাবু কোয়ার্টার ও নবীন পল্লী এলাকায় ঘোরানো হয়। স্থানীয়দের দাবি, এই এলাকাই ছিল বনির মূল ডেরা।

তৃণমূল নেতার উপস্থিতিতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। এলাকাবাসীদের অভিযোগ, পুরসভার সরকারি বালতি মজুত করে কালোবাজারে বিক্রি করা এবং কোয়ার্টার দখল করে অসামাজিক কাজকর্ম চালাতেন বনি।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ধৃত যুবনেতা দাবি করেছেন, “তৃণমূলের যেসব নেতা চুরি করেছে তারা পালিয়ে গিয়েছে। আমি চুরি করিনি, তাই পালাইনি।” গত শনিবার রাতে মন্দারমনি থেকে গ্রেফতারের পর রবিবার ব্যারাকপুর আদালত বনিকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

Related Video