Mamata Banerjee: এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Assembly Elections) পর থেকেই রাজ্য ও জাতীয় রাজনীতিতে ক্রমশঃ কোণঠাসা ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দলে ভাঙন চওড়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

DID YOU
KNOW
?
মমতার প্রিয় অনুব্রত
গত দেড় দশকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাঁর প্রিয় কেষ্টর পাশে দাঁড়িয়েছেন। তবে এবার প্রিয় দিদির সঙ্গ ছাড়ছেন অনুব্রত মণ্ডল।

Anubrata Mondal: 'চড়াম চড়াম ঢাক' বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির ছাড়তে চলেছেন একদা বীরভূমের রাজনীতিতে শেষ কথা হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল। মমতার প্রিয় কেষ্টকে 'গুড়-বাতাসা' খাইয়ে নিজেদের শিবিরে স্বাগত জানাতে তৈরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। রাজ্য রাজনীতিতে এখন এ বিষয়ে আলোচনা চলছে। গত কয়েক বছরে কাজল শেখের সঙ্গে দ্বন্দ্বের জেরে বীরভূমের রাজনীতিতে জমি হারিয়েছেন অনুব্রত। মমতা তাঁর পাশে থাকলেও, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের শেষদিকে বীরভূমে আর তৎকালীন শাসক দলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন না কেষ্ট। তবে মমতার প্রতি তাঁর আনুগত্য কমেনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোও তাঁর প্রিয় কেষ্টর পাশে ছিলেন। তবে এবার পরিস্থিতি বদলে গিয়েছে। কেষ্টও তাঁর প্রিয় দিদির সঙ্গ ছাড়ছেন। ফলে বড় ধাক্কা খেতে চলেছেন মমতা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেষ্টর মাথায় অক্সিজেন কমে যাচ্ছিল?

মমতা প্রকাশ্যে বলেছিলেন, 'কেষ্টর মাথায় অক্সিজেন কম যায়।' এবার কি সত্যিই তৃণমূল কংগ্রেসে দিদির শিবিরে থাকতে সমস্যা হচ্ছিল অনুব্রতর? রাজনৈতিক মহলে সেই জল্পনা চলছে। শোনা যাচ্ছে, কেষ্টর শিবির বদল নিশ্চিত। শিবির বদল করেছেন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে বৈঠক করেন। এরপরেই ঋতব্রত শিবিরের পক্ষ থেকে অনুব্রতর সঙ্গে যোগাযোগ করা হয়। বীরভূমের এই প্রভাবশালী নেতা শিবির বদল করতে রাজি হয়ে গিয়েছেন। তাঁকে গুরুত্ব দিচ্ছে ঋতব্রত শিবির।

ফের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত!

ঋতব্রত শিবির সূত্রে জানা গিয়েছে, অনুব্রতকে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে। তিনি এই দায়িত্ব নিতে রাজি হয়ে গিয়েছেন। শনিবার ঋতব্রত শিবিরের কর্মসমিতির বৈঠক হতে চলেছে। এই বৈঠকে অনুব্রত যোগ দেবেন কি না স্পষ্ট নয়। তবে বৈঠকে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া নিয়ে আলোচনা হবে। বৈঠকের পর কেষ্টকে বীরভূমের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।