TMC Vs TMC: অনুব্রত মণ্ডল স্পষ্ট করে জানিয়েছে, সম্মান না পেলে আর তৃণমূলের সঙ্গে থাকবেন। বিধানসভায় বিদ্রোহীদের পৃথক গোষ্ঠী তৈরির বিষয়তে তিনি কোন ভুল দেখছেন না। হারের জন্য সরাসরি আইপ্যাককেই দায়ি করেছেন তিনি।

এবার বেসুরো বীরভূমের অনুব্রত মণ্ডল। বিধানসভা নির্বাচনে ভরাডুবির প্রায় ১ মাস পরে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্নেহের কেষ্টা। দলের হারের পাশাপাশি বিধানসভা ভোটে তাঁর নিস্ক্রীয়রা নিয়েও চাঁচাছোলা মন্তব্য করেছেন অনুব্রত। ধুয়ে দিলেন দলের ভোট কুশলী সংস্থা আইপ্যাককে। পাশাপাশি হারের জন্য পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অনুব্রতর প্রতিক্রিয়া

অনুব্রত মণ্ডল স্পষ্ট করে জানিয়েছে, সম্মান না পেলে আর তৃণমূলের সঙ্গে থাকবেন। বিধানসভায় বিদ্রোহীদের পৃথক গোষ্ঠী তৈরির বিষয়তে তিনি কোন ভুল দেখছেন না। হারের জন্য অনুব্রত সরাসরি আইপ্যাককে দায়ী করেছেন। তিনি বলেছেবন, আইপ্যাক সংস্থাটি জেলা থেকে শুরু করে ব্লক স্তর- সব জায়গা থেকেই টাকা তুলতো। গরু পাচার মামলায় তিনি দীর্ঘ দিন তিহার জেলে ছিলেন। ভোটে অনেক আগে ছাড়়া পেলেও তাঁকে নির্বাচনী কর্মসূচিতে সেভাবে দেখা যায়নি। তবে বীরভূমে তাঁর প্রধান প্রতিপক্ষ কাজল শেখকে হাসান কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছিল। তিনি জমিতেছেন। একই সঙ্গে বিদ্রোহী ঋতব্রতদের জোটে রয়েছেন। তাতেও ভুল কিছু দেখছেন না অনুব্রত। বিধানসভা নির্বাচনে নিজের নিস্ক্রীয়তা প্রসঙ্গে অনুব্রত বলেন, ' এবার আমাকে ভোটের দায়িত্বই দেননি। কোর কমিটির বৈঠকে প্রশ্ন করেছিলাম, আমার কী ভূমিকা? বলা হয়, কোনও বিধায়ক ডাকলে আপনি যাবেন না। তা হলে আগ বাড়িয়ে আমার যাওয়ার দরকার কী? আমি তাই কিছু করিনি। বিজেপি খেটেছে, তাই জিতেছে'।

আইপ্যাককে নিশানা অনুব্রতর

অনুব্রত বলেন, '১৯৯৮ সালে দল তৈরি হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। আমরা সাতটি আসন জিতেছিলাম। তখন কোনও জ্ঞানীমুনি ছিল না। আমাদের মতো রাখাল-বাগালরাই দলকে টেনেছে। আইপ্যাককে তখন দরকার হয়নি। পরে তাদের প্রয়োজন পড়ল কেন? ওদের জন্যই দলের এই ভরাডুবি। দুনিয়ার লোকের কাছ থেকে ওরা টাকা তুলেছে। রাজনীতির কিছু জানে না। ওরা পয়সা কামাতেই এসেছিল।' কংগ্রেস প্রসঙ্গে বলতে দিয়ে অনুব্রত বলেন, '‘কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা ক্ষমতায় এলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে। কিন্তু কে কার কথা শোনে! আইপ্যাক এত টাকা তুলল। কিন্তু কেউ যদি জেগে ঘুমায়, দলের তো এই অবস্থা হবেই।'

মমতা প্রসঙ্গে অনুব্রত

বিদ্রোহীদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্পর্কেও বার্তা দিয়েছেন অনুব্রত। তিনি বলেন, 'ভুল তো করছেন না। বিজেপিতে তো যাচ্ছেন না। আলাদা ফ্রন্ট করছেন। সকলে যে দিকে যাবেন, সে দিকেই তো যেতে হবে।' মমতা প্রসঙ্গে তিনি বলেন, 'মমতা একা হয়ে গিয়েছেন। দেখে খারাপ লাগছে। ওঁকে আমরা সকলেই ভালবাসতাম। কিন্তু শেষ দিকে উনি কার পাল্লায় পড়লেন জানি না।'