পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ২৬ মে থেকে শুরু করে নির্দিষ্ট কয়েকদিন এই ট্রেন চলাচল বন্ধ থাকবে, যার ফলে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা।
ফের শুরু হতে চলেছে রেল যাত্রীদের দুর্ভোগের দিন। এবার বিশেষ করে হাওড়া ডিভিশনের যাত্রীরা ট্রেন ধরতে গিয়ে সমস্যায় পড়বেন। নিত্যযাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে হবে সমস্যা। হাওড়া স্টেশন দিয়ে লোকাল ট্রেনে বহু মানুষ রোজ যাতায়াত করে থাকেন। পড়াশোনা থেকে চাকরি নানান কারণে নিত্যদিন ট্রেন ধরতে হয়। এবার গোটা সপ্তাহ জুড়ে হতে চলেছে সমস্যা। জানা যাচ্ছে, টানা এক সপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল। সদ্য ট্রেন বাতিলের কথা ঘোষণা করল পূর্ব রেল।

বিজ্ঞপ্তি অনুসারে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে ক্রশ স্প্যান অপসারণ কাজের জন্য ৯০ মিনিট ধরে টানা ৭ দিন (২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে এবং ১ জুন) সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১.০৫ মিনিট পর্যন্ত, স্পঙ্গে ২ জুন মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিট থেকে দুপুর ২.০০ পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যে কারণে বহু ট্রেন বাতিল থাকবে। অর্থাৎ আজ থেকে বাতিল থাকবে ট্রেন। গোটা সপ্তাহ জুড়ে হবে ভোগান্তি।
বাতিল ট্রেনের তালিকা
বাতিল ট্রেনের তালিকা দেখে নিন এক ঝলকে। কাটোয়া থেকে ট্রেন নম্বর ৩৭৭৪৮, ব্যান্ডেল থেকে ট্রেন নম্বর ৩৭৭৪৯, ৩৭৫৩৬, ৩৭২৪৪, ৩৭২৪৮, নৈহাটি থেকে ট্রেন নম্বর ৩৭৫৩৫ এবং হাওড়া থেকে ট্রেন নম্বর ৩৭২৩৩ এবং ৩৭২৩৭ বাতিল থাকবে। সব মিলিয়ে একাধিক ট্রেন বাতিল থাকবে এই কদিন। ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজের কারণে বন্ধ থাকবে ট্রেন চলাচল। কাটোয়া, ব্যান্ডেল, নৈহাটি-র একাধিক ট্রেন বাতিল থাকবে।
এই ট্রেন বাতিলের কথা আগে থেকেই ঘোষণা করা হয়েছে। ৩৭৭৪৮, ৩৭৭৪৯, ৩৭৫৩৬, ৩৭২৪৪, ৩৭২৪৮, ৩৭৫৩৫, ৩৭২৩৩ এবং ৩৭২৩৭ নম্বর ট্রেন বাতিল থাকবে। ২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে এবং ১ জুন সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১.০৫ মিনিট পর্যন্ত চলবে না ট্রেন।


