তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠিত হল। কালীঘাটে দীর্ঘ মিটিংয়ের পরে কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তাতে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পদে কোনও পরিবর্তন হয়নি।
তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠিত হল। কালীঘাটে দীর্ঘ মিটিংয়ের পরে কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তাতে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পদে কোনও পরিবর্তন হয়নি। দলের সর্বভারতীয় চেয়ারপার্সন থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ই রইলেন। সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। দলের রাজ্য সভানেত্রী করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য। সুব্রত বক্সীর জায়গায় এলেন তিনি।

এছাড়াও যুব তৃণমূলের সভানেত্রী হয়েছেন সায়নী ঘোষ। সাধারণ সম্পাদক হয়েছেন মধুরিমা ঠাকুর। মহিলা তৃণমূলের সভানেত্রী করা হয়েছে মালা রায়কে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদ থেকে সরানো হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। এখন সভানেত্রী হয়েছেন প্রিয়ঙ্কা অধিকারী। আইএনটিটিইউসি-র সভাপতি করা হয়েছে মলয় ঘটককে। হকার সংগঠনের দায়িত্বে মদন মিত্র এবং লিগ্যাল সেলের দায়িত্বে বিমান বন্দ্যোপাধ্যায় রইলেন।
জাতীয় কর্মসমিতির সহ-সভাপতি পদে থাকছেন সুব্রত বক্সী। রাজ্যে তৃণমূলের সহ-সভাপতি হয়েছেন সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী খন্দকার। রাজ্য সাধারণ সম্পাদক পদে এসেছেন বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, ডা. রানা চট্টোপাধ্যায়, বিদেশ বসু, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চট্টোপাধ্যায়, বসুন্ধরা গোস্বামী এবং গৌতম দেব।
তৃণমূলের কৃষক সংগঠনের সভাপতি বেচারাম মান্না। ক্ষেতমজুর সংগঠনের সভাপতি করা হয়েছে পূর্ণেন্দু বসুকে। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (SC/ST) সেলের সভাপতি: বীরবাহা হাঁসদা। তৃণমূলের মুখপাত্র হিসেবে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এবং কুণাল ঘোষ। এখন যাঁরা প্যানেলিস্টরা আছেন তাঁরাও দায়িত্বে বহাল থাকবেন। দলের কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে শুভাশিষ চক্রবর্তীকে।
বুধবার তৃণমূলের তরফে সব কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হয়।সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, “সব দিক বিবেচনা করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সব কমিটি এবং শাখা সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মুহূর্ত থেকে সেগুলি অবলুপ্ত হলে ধরা হবে। দলের প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কর্মপদ্ধতি পর্যালোচনা করে দেখা হবে, কাজের মূল্যায়ন হবে। সেই মতো নতুন করে মূল দল এবং শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করবে দল এবং সেই মতো ঘোষণা হবে যথা সময়ে। দল সংগঠনকে শক্তিশালী করতে, নতুন উদ্যোগে, সুনির্দিষ্ট লক্ষ্যে ভবিষ্যতের সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে অঙ্গীকারবদ্ধ।”
