Durga Puja 2026 : ২৬ বছরের কুমারী পুজোয় এবার নতুন চমক, একসঙ্গে দুই কুমারীর আরাধনা বালুরঘাটে

মহাষ্টমীর পুণ্যতিথিতে বালুরঘাটের নবপ্রভাত সংঘে এবার দেখা গেল ব্যতিক্রমী কুমারী পুজোর আয়োজন। এক নয়, দুই কুমারীকে দেবীরূপে আরাধনা করলেন উদ্যোক্তারা। একজনকে উমা এবং অন্যজনকে ত্রিপুরসুন্দরী জ্ঞানে পুজো করা হয়।

Share this Video

মহাষ্টমীর পুণ্যতিথিতে বালুরঘাটের নবপ্রভাত সংঘে এবার দেখা গেল ব্যতিক্রমী কুমারী পুজোর আয়োজন। এক নয়, দুই কুমারীকে দেবীরূপে আরাধনা করলেন উদ্যোক্তারা। একজনকে উমা এবং অন্যজনকে ত্রিপুরসুন্দরী জ্ঞানে পুজো করা হয়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের এই পুজো কমিটিতে গত ২৬ বছর ধরে চলে আসছে কুমারী পুজোর রীতি। ক্লাবের দুর্গাপুজোর বয়স ৫৩ বছর। ক্লাব সূত্রে জানা যায়, ২০০০ সালে এলাকার এক বাসিন্দার ছেলের অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ফেরার পর মানত পূরণের মাধ্যমে এই কুমারী পুজোর সূচনা হয়েছিল। 

Related Video