Viral News: দেড় হাজার কিমিরও বেশি পথ সাইকেলে! দুই তরুণের কেদারনাথ অভিযানে অবাক সবাই

স্বপ্ন যখন অটুট, তখন দূরত্ব কোনও বাধা নয়। সেই বিশ্বাস নিয়েই উত্তর দিনাজপুরের চোপড়ার রাঙাগছ এলাকার দুই তরুণ উদয় সরকার ও দীপক হালদার সাইকেলে চেপে রওনা দিলেন উত্তরাখণ্ডের পবিত্র কেদারনাথ ধাম দর্শনের উদ্দেশ্যে।

Share this Video

স্বপ্ন যখন অটুট, তখন দূরত্ব কোনও বাধা নয়। সেই বিশ্বাস নিয়েই উত্তর দিনাজপুরের চোপড়ার রাঙাগছ এলাকার দুই তরুণ উদয় সরকার ও দীপক হালদার সাইকেলে চেপে রওনা দিলেন উত্তরাখণ্ডের পবিত্র কেদারনাথ ধাম দর্শনের উদ্দেশ্যে। বেশ কয়েক মাস ধরেই এই যাত্রার পরিকল্পনা চলছিল। সাইকেল কেনা, প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ এবং দীর্ঘ পথের জন্য যাবতীয় প্রস্তুতি নিতে সময় লেগেছে। অবশেষে নিজেদের সংকল্পকে বাস্তবে রূপ দিতে আজ শুরু হল তাঁদের বহু প্রতীক্ষিত অভিযান।

Related Video