TMC বিধায়কের চোর আত্মীয়কে জামিন নিয়ে তোলপাড়, আইসিকে ঘেরাও বিজেপির

জয়নগরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ত্রাণ সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুহিন বিশ্বাসকে জামিন দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপির অভিযোগ, মামলায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

Share this Video

জয়নগরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ত্রাণ সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুহিন বিশ্বাসকে জামিন দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপির অভিযোগ, মামলায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সেই অভিযোগের ভিত্তিতেই জয়নগর থানার আইসির দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা। তুহিন বিশ্বাস এবং তাঁর স্ত্রী, পঞ্চায়েত সমিতির সভাধিপতি ঋতুপর্ণা বিশ্বাসকে ঘিরে ওঠা অভিযোগ নিয়ে ইতিমধ্যেই এলাকায় চর্চা শুরু হয়েছে।

Related Video