চোরবাগানের সেই ইন্টার্ন ডাক্তারের কু-কথার ভিডিও ফাঁস, কী বা* ছিঁড়েছিস বলা সৌমদীপকে নিয়ে প্রশ্ন

দুর্গাপুজোরপ সপ্তমীতে কলকাতার চোরবাগানে পদপিষ্টের ঘটনার পর কলকাতা মেডিক্যাল কলেজের কয়েক জন জুনিয়র ডাক্তার এবং ছাত্রনেতারা হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে প্রথম আলোড়নে আসেন।

Share this Video

দুর্গাপুজোরপ সপ্তমীতে কলকাতার চোরবাগানে পদপিষ্টের (Chorbagan Stampede) ঘটনার পর কলকাতা মেডিক্যাল কলেজের কয়েক জন জুনিয়র ডাক্তার এবং ছাত্রনেতারা হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে প্রথম আলোড়নে আসেন। তাদের মধ্যে একজন ছিলেন ইন্টার্ন চিকিৎসক সৌম্যদীপ দে। সেই সৌম্যদীপের অতীতের এক ভি়ডিও দেখে আঁতকে উঠছেন অনেকে। ক মাস আগে কলকাতা মেডিক্যাল কলেজ কলকাতায় (MCK) নতুন শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন চলাকালীন বিতর্ক ও হট্টগোলের ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। অভিযোগ উঠেছিল, ABVP Medevision-এর পক্ষ থেকে নবাগত (জুনিয়র) ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে কিছু উপহার দেওয়ার সময় বাধাপ্রদান করা হয়। মডেল ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (MCDSA)-র কলেজ ইউনিট আহ্বায়ক (Convenor) ইন্টার্ন সৌমদীপ দে এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে গালিগালাজ, আঙুল উঁচিয়ে হুমকি এবং ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি "মেডিক্যাল কলেজ কলকাতায় গণতন্ত্রর কোনো জায়গা নেই" বলে কটাক্ষ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

Related Video