Viral News: বিধবা ভাতা ঢুকল কোটি টাকা! পাস বই দেখে চক্ষু চড়ক গাছ পরিচারিকার

ঝুমা দাস তিন মাস ধরে বিধবা ভাতার টাকা না পেয়ে ব্যাঙ্কে পাসবই আপডেট করতে যান। আর সেখানেই সামনে আসে চমকে দেওয়া তথ্য। পাসবইয়ে ৪ জুলাই, ২০২৬ তারিখে বিধবা পেনশনের অধীনে ১ কোটি টাকা জমা দেখানো হয়।

Share this Video

একজন দরিদ্র পরিচারিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ দেখা গেল বিধবা পেনশনের নামে ১ কোটি টাকা! পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের লাখুরিয়া পঞ্চায়েতের আটঘরা গ্রামের বাসিন্দা ঝুমা দাস তিন মাস ধরে বিধবা ভাতার টাকা না পেয়ে ব্যাঙ্কে পাসবই আপডেট করতে যান। আর সেখানেই সামনে আসে চমকে দেওয়া তথ্য। পাসবইয়ে ৪ জুলাই, ২০২৬ তারিখে বিধবা পেনশনের অধীনে ১ কোটি টাকা জমা দেখানো হয়। নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি ঝুমা দাস। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কিত হয়ে তিনি মঙ্গলকোট থানায় অভিযোগ জানান। পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, এটি কম্পিউটারের প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলভাবে দেখানো হয়েছিল। এরপর তাঁর পাসবই সংশোধন করে দেওয়া হয়। তবে কীভাবে এমন বড় ভুল হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

Related Video