MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Water Metro In Kolkata: এবার কলকাতায় ওয়াটার মেট্রো, গঙ্গায় ছুটবে এসি হাইব্রিড বোট, কবে থেকে?

Water Metro In Kolkata: এবার কলকাতায় ওয়াটার মেট্রো, গঙ্গায় ছুটবে এসি হাইব্রিড বোট, কবে থেকে?

কলকাতায় চলবে ওয়াটার মেট্রো। নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতা ‘ওয়াটার মেট্রো’র সঙ্গে যুক্ত হতে চলেছে। বর্তমানে দেশে ১৭টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 04 2026, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : @PRajeevOfficial/X

কলকাতায় চলবে ওয়াটার মেট্রো। নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতা ‘ওয়াটার মেট্রো’র সঙ্গে যুক্ত হতে চলেছে। বর্তমানে দেশে ১৭টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের উদ্যোগে কলকাতা হতে চলেছে ১৮তম। কলকাতাতেও অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট চলবে গঙ্গায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : gemini

নতুন এই ওয়াটার মেট্রো চালু হলে শহরের রাস্তায় যানজট অনেকটাই কমানো সম্ভব হবে। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। যাত্রীরা কম সময়ে গঙ্গার জলপথ ব্যবহার করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে পারবেন।

36
Image Credit : Asianet News

দেশ তথা এশিয়ার মধ্যে প্রথম ওয়াটার মেট্রো চলে কেরলের কোচিতে। কিছুদিন আগেই কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নয়াদিল্লিতে দেশের বহু-প্রতীক্ষিত 'ওয়াটার মেট্রো' পরিষেবা চালুর বিষয়ে একটি পর্যালোচনা সভার সভাপতিত্ব করেছেন।

46
Image Credit : stockPhoto

কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, ১৮টি শহরে ওয়াটার মেট্রো পরিষেবা চালু করার জন্য কেন্দ্রের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে; যার প্রথম ধাপের (Phase I) জন্য চিহ্নিত শহরগুলোর মধ্যে গুয়াহাটি অন্যতম। শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা এবং প্রয়াগরাজ-সহ বেশ কয়েকটি শহরও এই প্রকল্পের প্রথম ধাপের অন্তর্ভুক্ত। অন্যদিকে, আসামের তেজপুর এবং ডিব্রুগড় শহরকে প্রকল্পের দ্বিতীয় ধাপের জন্য প্রস্তাব করা হয়েছে।

56
Image Credit : our own

এ ছাড়া, কেন্দ্রের সাগরমালা ২ প্রকল্পেও পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিপিং, লজিস্টিকস এবং আমদানি-রফতানি ব্যবসার জন্য যা যা অবকাঠামো ও পরিকাঠামো প্রয়োজন। সেগুলি তৈরি হবে এই কেন্দ্রীর প্রকল্পের অধীনে।

66
Image Credit : our own

নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "সাগরমালা ১ প্রকল্পে আগের সরকার যুক্ত হয়নি। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি কমিটি গঠন করার কথা ছিল। কিন্তু ‘সাগরমালা ২’ আবার শুরু হচ্ছে। আমরা তাতে যুক্ত হব। এই প্রকল্পের একটি প্রস্তাবনা আমরা প্রস্তুত করব। পাঁচ বছরের জন্য ২২৭০০ কোটি টাকার প্রস্তাব তৈরি করা হবে। তাতে বন্দরের যোগাযোগ ব্যবস্থা, উপকূল অঞ্চলে মাছ ধরার পরিকাঠামো, সাগর, কাকদ্বীপ, নামখানা, নয়াচর, খেজুরি থেকে শুরু করে ওড়িশার সীমান্ত পর্যন্ত মৎস্যজীবীদের কষ্ট দূর করতে উন্নয়নের পরিকল্পনা করা হবে।" তিনি আরও জানান যে ৪৪টি নতুন জেটি তৈরি করা হবে। তার অনুমোদন এত দিন ঝুলে ছিল। তবে সম্প্রতি ৪১টি জেটির জন্য সরকার অনুমোদন পেয়ে গিয়েছে। সেই অনুযায়ী কাজ শুরু হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Adhir Ranjan Chowdhury: মমতার দলের সম্পত্তি ২ হাজার কোটি টাকার! প্রকাশ্যে যা বলে দিলেন অধীর
Recommended image2
WBJEE Results 2026: ২৫ দিনের মধ্যেই জয়েন্টের ফলপ্রকাশ, মেধা তালিকায় শীর্ষ কলকাতার শাশ্বত
Recommended image3
Now Playing
Egg Attack: ডিম ফাটলেই বিপদ, ভয়ে বোল্টের স্টাইলে দৌড়ছেন সব্যসাচী দত্ত! ভিডিও ভাইরাল
Recommended image4
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির বাড়িতে জোরদার তল্লাশি, CIDর স্ক্যানারে আবারও কালীঘাট
Recommended image5
Now Playing
Canning News: তৃণমূল অফিসে মিলল জব কার্ড-রেশন কার্ডের পাহাড়! ফুঁসে উঠলেন গ্রামবাসীরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved