WB Police Transfer: দুর্গাপুজো শুরুর আগেই রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক পদে রদবদল। ২৩ জন আইপিএস দের রদবদল করা হল। রাজ্য পুলিশে বড়সড় রদবদল করা হল। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

WB Police Transfer: উৎসবের মরশুম শুরুর আগেই রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক পদে রদ বদল। সরিয়ে দেওয়া হলো একাধিক আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার আধিকারিকদের। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই রদ বদলের কথা জানানো হয়েছে।

কাকে কোথায় বদলি করা হলো?

স্বরাষ্ট্র দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ জন আইপিএস অফিসারদের রদবদল করা হল। এটি রুটিন বদলি বলেই মনে করা হচ্ছে। ডি পি সিং কে অ্যাডিশনাল সিপি কে সরিয়ে দেওয়া হল। তাকে আইজি আইবি নর্থ বেঙ্গল করা হল। সুধীর কুমার নীলকান্তমকে এসিপি কলকাতা পুলিশ করা হল। তিনি আইজিপি এসটিএফ পদে ছিলেন।

রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে একাধিক পদে রদবদল।

Scroll to load tweet…

আইপিএস আধিকারিকদের মধ্যে একাধিক পদে রদবদল করা হয়েছে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব পেলেন একাধিক আধিকারিক।

আইপিএস সুধীর কুমার নীলকণ্ঠম কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি (অ্যাডিশনাল সিপি) পদে নিযুক্ত হয়েছেন।

আইপিএস সুখেন্দু হীরা কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (সিকিউরিটি) পদে দায়িত্ব পেয়েছেন।

আইপিএস ভোলানাথ পাণ্ডে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রাফিক) পদে দায়িত্ব নিয়েছেন।

আইপিএস দেবর্ষি দত্ত বিধাননগর পুলিশ কমিশনারেটে জয়েন্ট সিপি পদে নিযুক্ত হয়েছেন।

আইপিএস দেবেন্দ্র প্রকাশ সিং-কে আইজি, আইবি, উত্তরবঙ্গ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, আইপিএস স্পর্শা নিলঙ্গী কলকাতা পুলিশের ডিসি, ডিডি (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) পদে নিযুক্ত হয়েছেন।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।