
'পুলিশের গায়ে হাত দিলে তার অবস্থা সবচেয়ে খারাপ হবে', চরম কথা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা দিলেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পুলিশের উপর হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।
এক ফোনেই পৌঁছে যাবে পুলিশ! যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত জরুরি পরিষেবা দিতে ২৪ ঘণ্টা, ৭ দিন প্রস্তুত থাকবে প্রশাসন। মহালয়ার দিন থেকেই পশ্চিমবঙ্গে চালু হল ১১২ জরুরি পরিষেবা। পুলিশের বহরে যুক্ত হল ৪৫০টি গাড়ি। প্রতিটি থানার জন্য বরাদ্দ করা হয়েছে একটি করে গাড়ি ও মোটরবাইক। রাজ্যে পুলিশি পরিষেবার খোলনলচে বদলে ফেলতে উদ্যোগী সরকার। দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা দিলেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পুলিশের উপর হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। পার্ক স্ট্রিট কাণ্ডের প্রসঙ্গ তুলে শুভেন্দুর বার্তা, পুলিশের গায়ে হাত দিলে পরিণতি ভালো হবে না।