Tmc News: কেউ চারবারের তো কেউ তিনবারের বিধায়কষ তবুও বিধানসভা ভোটে এবার আর মেলেনি টিকিট। নির্বাচনী লড়াইয়ে টিকিট না পেয়ে কী বলছেন তৃণমূলের বিদায়ী বিধায়করা? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Tmc News: বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম না থাকায় কান্নায় ভেঙে পড়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায়। টিকিট না পাওয়ার এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আরও একজন বিধায়ক। চুঁচুড়ার তিন বারের বিধায়ক অসিত মজুমদার টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে তৃ়ণমূলের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সূত্রের খবর, তৃণমূলের তরফে প্রকাশিত প্রার্থী তালিকায় নিজের নাম না দেখতে পেয়ে চূড়ান্ত হতাশা প্রকাশ করেন হুগলির চুঁচুড়ার তিন বারের বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন,''দল আর করব না,পার্টি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললেই করতে হবে নাকি ? আমি কি চাকর নাকি?'' এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। জানা গিয়েছে, তার জায়গায় চুঁচুড়ায় তৃণমূলের প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। প্রার্থীর নাম ঘোষণা শুনেই তিনি বলেন, ''দল মনে করেছে আমাদের থেকে দেবাংশু ভালো হবে, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেখানে কিছু বলার নেই। তবে এখন অন্য কাজ করব। প্রয়োজনে ফের আইনজীবী রূপে কাজ করব।''

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় কিছুটা অভিমান ব্যক্ত করেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। যদিও দল তাকে টিকিট না দেওয়ায় বা প্রার্থী হিসেবে না বাছাই করায় তিনি অবশ্য ক্ষোভ প্রকাশ করেননি। বরং সোশ্যাল মিডিয়ায় গত পাঁচবছরে তার কাজের খতিয়ান তুলে ধরে দিয়েছেন আবেগঘন বার্তা।

ফেসবুক পোস্টে কী লিখেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক? (West Bengal Assembly Election 2026):-

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের তালিকায় বাদ পড়েছে একাধিক নাম। টিকিট পাননি মন্ত্রী পর্যায়ের একাধিক নেতা। বাদ পড়াদের তালিকায় নাম রয়েছে প্রতিমন্ত্রী জ্যোত্স্না মান্ডি এবং তাজমূল হোসেনের। এছাড়াও ক্রীড়া জগত থেকে রাজনীতিতে আসা মনোজ তিওয়ারি এবং অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের নামও নেই এবারের তালিকায়। বাদ গিয়েছেন তপন দাশগুপ্ত, নির্মল ঘোষ, অসিত মজুমদার, মনোরঞ্জন ব্যাপারী এবং বিবেক গুপ্তার মতো পরিচিত মুখেরা।

 নাম বাদ পড়েছে পরেশ পালের নামও। অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জিৎ চক্রবর্তীর নামও বাদ পড়েছে তালিকা থেকে। তবে পানিহাটির দীর্ঘদিনের বিধায়ক নির্মল ঘোষ টিকিট না পেলেও, তাঁর বদলে তাঁর ছেলেকে প্রার্থী করে পরিবারে ভারসাম্য বজায় রেখেছে দল। এন্টালির বিধায়ক স্বর্ণ কমল সাহাও বাদ পড়েছে তালিকা থেকে। বাদ পড়েছে সুপ্তি পাণ্ডে। বাদ পড়েছে হেভিওয়েট নাম রত্না দে নাগ। এছাড়াও তালিকায় জায়গা হয়নি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।