MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • WB Today Weather: ছুটির দিনেও রেহাই নেই বৃষ্টির দাপট থেকে, কয়েক ঘণ্টার মধ্য়ে প্রবল বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা

WB Today Weather: ছুটির দিনেও রেহাই নেই বৃষ্টির দাপট থেকে, কয়েক ঘণ্টার মধ্য়ে প্রবল বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা

WB Today Weather: সপ্তাহান্তে বর্ষণমুখর দিন। কখনও রোদ তো কখনও আবার বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। শ্রাবণের শুরুতে দিনভর কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্য়ালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 01 2026, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Chatgpt

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সাপ্তাহিক ছুটির দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার ইঙ্গিত নেই। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শহর কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : X

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবারও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির দাপট ও তীব্রতা কিছুটা কমবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। বৃষ্টির সঙ্গে কিছু কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

Related Articles

Related image1
Taslima Nasrin: শুভেন্দুর হাতে কাটছে বাম জমানার ‘লজ্জা’, ২০বছর পর বাংলায় ফিরে কী বললেন তসলিমা নাসরিন?
Related image2
WB Ayushman Bharat Update: অগাস্টে হাতে মিলবে আয়ুস্মান ভারত কার্ড? বড় আপডেট দিলেন মুখ্য়মন্ত্রী
36
কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
Image Credit : AI

কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে, এই জেলাগুলোর কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত, বৃষ্টি এবং ঘণ্টা ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহেও মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।

46
অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস
Image Credit : Gemini

অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে, দুই বঙ্গেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। বেশ কিছুদিন ধরে ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে রয়েছে। বৃষ্টির দাপট কমলে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্যও আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিস তরফে।

56
কলকাতার আবহাওয়া
Image Credit : Gemini

কলকাতার আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। মহানগরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ পর্যন্ত হতে পারে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

66
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : ANI

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার পর্যন্ত টানা ভারী হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
'মিলনকে লড়তে দিন... বাকিটা মামলার ভাগ্য', জামিন মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের
Recommended image2
Now Playing
TMC Symbol Case: প্রতীকে ফের ধাক্কা খেলেন মমতা, সুপ্রিম নির্দেশ নিয়ে ঢোক গিলে কী বললেন কল্যাণ?
Recommended image3
Now Playing
Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস
Recommended image4
Now Playing
Gautam Adani: কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে কী বললেন গৌতম আদানি ও তার স্ত্রী?
Recommended image5
Sikkim Landslide: পশ্চিম সিকিমে ফের ধসের তাণ্ডব, ভিটেহারা হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা
Related Stories
Recommended image1
Taslima Nasrin: শুভেন্দুর হাতে কাটছে বাম জমানার ‘লজ্জা’, ২০বছর পর বাংলায় ফিরে কী বললেন তসলিমা নাসরিন?
Recommended image2
WB Ayushman Bharat Update: অগাস্টে হাতে মিলবে আয়ুস্মান ভারত কার্ড? বড় আপডেট দিলেন মুখ্য়মন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved