- Home
- West Bengal
- WB Weather Update: বঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াবে ঝড় বৃষ্টি! উত্তর থেকে দক্ষিণ সতর্কতা জারি
WB Weather Update: বঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াবে ঝড় বৃষ্টি! উত্তর থেকে দক্ষিণ সতর্কতা জারি
WB Weather Update: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যার ফলে ভূমিধস ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

ভারী বর্ষণের সম্ভাবনা
WB Weather Update: আকাশ আংশিক মেঘলা থাকলেও গরমের দাপট কমার সম্ভাবনা কম। কলকাতায় আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দিনের মধ্যে এক-দু’পশলা হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাঝে মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ পর্যন্ত থাকবে।
সতর্ক থাকার পরামর্শ
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক জেলায় দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে পরিস্থিতি উল্টো। পাহাড় ও সংলগ্ন সমতল এলাকায় আজও বৃষ্টির দাপট জারি থাকবে।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হওয়ায় গরম থেকে তেমন স্বস্তি মিলবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হবে।
ক্ষিণবঙ্গে বর্ষার দাপট অব্যাহত
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। গত কয়েক দিনের টানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে। তবে তাতে স্বস্তি মিলছে না। কারণ বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরম বাড়বে।
ভারী বৃষ্টির সম্ভাবনা
পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন অনেকটাই কম। তবে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা
কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা - আগামী ২-৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমান হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতেও পরবর্তী ১-৩ ঘণ্টার মধ্যে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

