MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata Weather: ঘনাচ্ছে নিম্নচাপ, রবিবার থেকেই ভারী বৃষ্টি শুরু, ভাসবে কোন জেলা? কবে কমবে বৃষ্টি?

Kolkata Weather: ঘনাচ্ছে নিম্নচাপ, রবিবার থেকেই ভারী বৃষ্টি শুরু, ভাসবে কোন জেলা? কবে কমবে বৃষ্টি?

রাজ্য জুড়ে অ্যক্টিভ মোডে বর্ষা। রবিবার থেকেই শুরু হবে বৃষ্টির তাণ্ডব! আবহাওয়া দপ্তর বলছে, আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। কোন কোন জেলা এবার ভাসতে চলেছে?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 26 2026, 07:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে রবিবার থেকেই শুরু হবে ভারী বৃষ্টি। এমনিতেই টানা বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চেনা অস্বস্তি নেই। দক্ষিণবঙ্গে একধাক্কায় কমেছে তাপমাত্রা। আপাতত তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Getty

তবে তাপমাত্রা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি পরিমাণে থাকার কারণে দিনের বেলায় অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে কোথাও কোথাও। তবে পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
Weather Update: উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে গুমোট গরম! সপ্তাহান্তে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
Related image2
Weather Report: ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে, কলকাতায় কবে? আবহাওয়া আপডেট
37
Image Credit : Getty

এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়। শনিবার ভোরে সেই ঘূর্ণাবর্তের কারণে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ ঘনায়। আগামী দু’-তিন ওই একই স্থানে নিম্নচাপটি অবস্থান করবে। আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপটি।

47
Image Credit : Getty

তার জেরে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের (৭-২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

57
Image Credit : stockPhoto

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। উপকূলীয় এলাকায় ৪০-৫০ কিমি গতিবেগে এবং বাকি জেলায় ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

67
Image Credit : Gemini AI

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও আবহাওয়া বদলের সম্ভাবনা কম। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

77
Image Credit : Getty

অন্যদিকে এই সপ্তাহ থেকেই বদলে যাবে উত্তরবঙ্গের চিত্র। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার থেকে তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। ওপরের দিকের জেলাগুলিতে জারি রয়েছে সতর্কতা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Annapurna Bhandar: এখনও অন্নপূর্ণার টাকা ঢোকেনি? কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
Recommended image2
Now Playing
Annapurna Bahini: অন্নপূর্ণারা এবার শুধু টাকা নয় বাহিনীতেও যোগ দেবেন, কীভাবে? জানালেন মুখ্যমন্ত্রী
Recommended image3
Now Playing
Hotel Fire: তৃণমূল জমানার বেনিয়ম! সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখে মন্ত্রী অগ্নিমিত্রা, কী বললেন?
Recommended image4
Now Playing
Kolkata Fire Update: কীভাবে লাগল আগুন? হোটেল না 'জতুগৃহ'! স্থানীয়দের চাঞ্চল্যকর দাবি
Recommended image5
Annapurna Bhandar: কেন মাসের ১ তারিখে পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানা গেল কারণ
Related Stories
Recommended image1
Weather Update: উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে গুমোট গরম! সপ্তাহান্তে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
Recommended image2
Weather Report: ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে, কলকাতায় কবে? আবহাওয়া আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved