Suvendu Adhikari: আসন্ন কলকাতা পুরসভা ভোটে সব ওয়ার্ডে পদ্মফুল ফোটানোর আহ্নবান জানিয়ে বিরাট বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Suvendu Adhikari: বাংলায় শাসক শিবিরের পালা বদল হতেই বিজেপি সরকারের একের পর এক মাস্টার স্ট্রোক। আর তাই তো এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের পর এবার ট্রিপল ইঞ্জিন সরকারের ডাক। হাওড়া-কলকাতায় পদ্ম ফোটানোর আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকারের স্লোগানের পর এ বার হাওড়া ও কলকাতায় ট্রিপল ইঞ্জিন সরকার গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিপুল জয়ে জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে বিজেপি বিজয় মিছিল করে মুরলিধর সেন লেন থেকে ধর্মতলা পর্যন্ত । ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘’মোদীজির কথায় ডবল ইঞ্জিন দিয়েছেন।'' মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন দিতে হবে। আসন্ন নির্বাচনে হাওড়া ও কলকাতার প্রতিটি ওয়ার্ডে পদ্ম ফোটানোর আহ্বানও জানান তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন যে, ২০২৬ সালের নির্বাচনে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে বিজেপির পাশে দাঁড়িয়েছেন। তার কথায় রাজ্যে বিভাজনের রাজনীতির বদলে উন্নয়ন, প্রগতি এবং রাষ্ট্রবাদী ভাবনার জয় হয়েছে। নন্দীগ্রাম ও রেজিনগরের নির্বাচনী ফলের উল্লেখ করে তিনি বলেন মূল স্রোতের বাইরে থাকা রাজনৈতিক শক্তিগুলি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
বক্তব্যে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি অভিযোগ করে বলেন, ভাষা জাতি ও সম্প্রদায়ের ভিত্তিতে বাংলার মানুষকে বিভাজনের চেষ্টা হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের উন্নয়ন শিল্পায়ন কর্মসংস্থান এবং নারী সুরক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রাজ্যে নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন প্রকল্প এবং হরিণঘাটায় শিল্প সংক্রান্ত উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে । পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য এবং সীমান্ত সুরক্ষার বিষয়েও রাজ্য সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। হাওড়া ও কলকাতার সব ওয়ার্ডে বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব ওয়ার্ডে পদ্ম ফুটবে।’


