কাল থেকে টানা ৪ দিনের বৃষ্টি বঙ্গে, কবে কোথায় বৃষ্টি? রইল তারই পূর্বাভাস
Rain Forecast: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল থেকেই বৃষ্টি শুরু হবে বঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল থেকেই বৃষ্টি শুরু হবে বঙ্গে। চলবে চার দিন আর্থাৎ বুধবার পর্যন্ত।

ভরা বসন্তে বৃষ্টি
আবারও বসন্তকালে বৃষ্টি। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অকাল বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণ - দুই বঙ্গই।
কাল থেকেই বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল থেকেই বৃষ্টি শুরু হবে বঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল থেকেই বৃষ্টি শুরু হবে বঙ্গে। চলবে চার দিন আর্থাৎ বুধবার পর্যন্ত।
কবে কোথায় বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল রবিবর বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সোমবারে প্রায় সব জেলাতেই বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস কয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান , নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবারের বৃষ্টি
মঙ্গলবার উপকূলবর্তী প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতার একাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আলুপুর আর কোচবিহার এই দুটি জেলাতেই শুধুমাত্র বৃষ্টি হবে বুধবার।
তাপমাত্রার পরিবর্তন
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই কটিদিন দুই বঙ্গের সবকটি জেলাগুলির তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে। প্রায় একই রকম থাকবে। তবে উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল কুয়াশা থাকতে পারে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন কলকাতার আকাশ থাকবে মেঘলা। ১৩ মার্চ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে না।
অকাল বর্ষণে ক্ষতি
এই অকাল বর্ষণে চাষের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। পাশাপাশি প্রবল কুয়াশা আর বৃষ্টির জন্য আম আর লিচু চাষেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। আলু চাষিদের নিরাপদ স্থানে আলু সরিয়ে রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

