Weather Kolkata: আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে ঝড়-বৃষ্টির দাপট কমে তাপমাত্রা বাড়বে। শনি থেকে সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা শুষ্ক থাকলেও, মঙ্গল ও বুধবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্কাইমেট ২০২৬ সালের বর্ষায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

Weather Kolkata: আবহাওয়া দফতর জানিয়েছে, এবার ঝড় বৃষ্টির দাপট কমবে রাজ্যে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও নেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ সোমবার প্রায় সব জেলা থাকবে শুষ্ক। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি। টানা ঝড় বৃষ্টি চলল কয়েকদিন। তারপর মিলেছে রোদের দেখা। গতকাল থেকে চড়তে শুরু করেছে পারদ। তবে, হাওয়া অফিসের মতে, আরও কদিন থাকবে স্বস্তির আবহাওয়া। আগামী ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মেঘলা। হতে পারে বৃষ্টি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বুধবারও আছে বৃষ্টির সম্ভাবনা। তবে, আগামী কাল অর্থাৎ রবিবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া-সব অন্যান্য সকল জেলা। স্কাইমেট ওয়েদারের ২০২৬ সালের বর্ষার পূর্বাভাস অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর এই চার মাসের স্বাভাবিক গড় (LPA) হলো ৮৬৮.৬ মিমি, যেখানে এই বছর বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৮১৭ মিমি হবে বলে আশা করা হচ্ছে।

মধ্য ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিতে পারে। অন্যদিকে, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়ের মতো পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ভাল বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে। আজ ভিজতে পারে আজ বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ২৪ পরগন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায়। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। তবে, আগামী মঙ্গলবার ও বুধবার ফের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। বুধবারে ভিজতে পারে মুর্শিদাবাদ ও নদিয়া।