Weather Update: ফের পশ্চিমী ঝঞ্ঝার জের, বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, রইল আপডেট
বুধবার থেকে কলকাতা-সহ একাধিক জেলায় ফের বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কাশ্মীরেও ভারী বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা রয়েছে।

ফের শুরু হল বৃষ্টি। বুধবার কলকাতা সব একাধিক জেলায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তেমনই কাল সন্ধ্যা থেকে হালকা বৃষ্টির আমেজ বোঝা গিয়েছে সর্বত্র। কালকের পর আজও ফের বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলায়।

আবহাওয়া সূত্রে খবর, ইতিমধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় আজ হতে পারে বৃষ্টি। তেমনই ভাসবে উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদার মতো জেলাতে আছে বৃষ্টির সম্ভাবনা।
জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ১৩ নভেম্বর পর্যন্ত হিমালয় অঞ্চলে বৃষ্টি ও তুষারপাত আনতে পারে। আজ ১২ নভেম্বর কাশ্মীর উপত্যকায় ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ১৩ নভেম্বরের আশপাশে বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ১৪ নভেম্বর সুস্পষ্ট নিম্নচাপে পরিবর্তিত হতে পারে।
আবহাওয়াবীদের মতে, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির জন্য রয়েছে সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শুরু হবে বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। তেমনই আছে শীতের আমেজ। এরই মাঝে এল বৃষ্টির সতর্কতা। আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

