MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Weather News: মুখভার আকাশের, উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দিনভর

Weather News: মুখভার আকাশের, উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দিনভর

২২ জুন থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভাঙছে নদী। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Jun 22 2026, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
আকাশে মেঘের ঘনঘটা
Image Credit : chatgpt

আকাশে মেঘের ঘনঘটা

সকাল থেকেই আকাশের মুখভার। শুধু কলকতা নয়, গোটা বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে জল বাড়ছে তিস্তার। বর্ষার শুরুতেই গোটা বাংলার জনজীবন প্রায় বিপর্যস্ত। যদিও দক্ষিণবঙ্গ কয়েক দিন ধরে চলা অস্বস্তি থেকে মুক্তি পেয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কলকাতায় বৃষ্টি
Image Credit : chatgpt

কলকাতায় বৃষ্টি

গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬২.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আবহাওয়া আরও খারাপ হবে বলেও পূর্বাভাস রয়েছে।

38
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : AI PHOTO

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা।

48
বৃষ্টির কারণ
Image Credit : ANI

বৃষ্টির কারণ

একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি সরে গেলে কিছুটা কমবে বৃষ্টি। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। তারপর থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে শুক্রবার আবারও বৃষ্টি বাড়বে। রাজ্যের একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

58
দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা
Image Credit : AI PHOTO

দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা

দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় কয়েকটি হলুদ সতর্কতা জারি করা করেছে হাওয়া অফিস। পরবর্তী কয়েক দিনেও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।

68
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি
Image Credit : Asianet News

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি

উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে মেঘলা আকাশের পাশাপাশি শুরু হয়েছে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি। একটানা এই বৃষ্টির জেরে জেলার নিচু এলাকাগুলোতে জল জমতে শুরু করেছে। ফলে সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ।এদিকে বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে। ইতিমধ্যেই ফুঁসছে তিস্তা নদী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেখলিগঞ্জের তিস্তা অববাহিকার অসংরক্ষিত এলাকায় সেচ দপ্তরের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তিস্তাই নয়, ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকাতেও জারি হয়েছে হলুদ সতর্কতা।জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল রুম সূত্রে খবর, গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

78
নদীভাঙনে বিপর্যস্ত এলাকা
Image Credit : Asianet News

নদীভাঙনে বিপর্যস্ত এলাকা

জলপাইগুড়ি জেলার চালসা সংলগ্ন পানঝোরা এলাকায় মূর্তি নদীর ক্রমবর্ধমান ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবিতে সোমবার সকালে চালসা-নাগরাকাটা জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। টানা প্রায় এক ঘণ্টা পথ অবরোধের জেরে জাতীয় সড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম নাকাল হতে হয় নিত্যযাত্রী ও পর্যটকদের।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানঝোরা এলাকায় মূর্তি নদীতে ভাঙন চললেও প্রশাসন কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি।

88
নদী ভাঙনে আতঙ্ক
Image Credit : AI PHOTO

নদী ভাঙনে আতঙ্ক

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এই ভাঙন ভয়ংকর রূপ ধারণ করেছে। নদীর মূল স্রোত জনবসতির একদম কাছের বাঁধের দিকে ধেয়ে আসায় বহু বাড়িঘর ও সম্পত্তি তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগেও একাধিকবার প্রশাসনকে জানিয়ে কোনো লাভ না হওয়ায়, বাধ্য হয়েই সোমবার মূর্তি সেতু সংলগ্ন এলাকায় পথ অবরোধে নামেন ক্ষুব্ধ বাসিন্দারা।নাগরাকাটা থানার পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধের কাজ শুরুর আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের পরেই অবরোধ তুলে নেওয়া হয়। এখন দ্রুত কাজ শুরু হবে বলেই আশায় বুক বেঁধেছেন স্থানীয় বাসিন্দারা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: বাজেটে সরকারি কর্মচারীদের বিরাট ডিএ বৃদ্ধির ঘোষণা, কত শতাংশ বাড়ছে?
Recommended image2
DA Astrology: ডিএ নিয়ে শুভ সংকেত! বৃহস্পতি-শুক্রের অবস্থান কী বার্তা দিচ্ছে? সরকারি কর্মীদের টাকা বাড়বে?
Recommended image3
বাংলার ঐতিহ্য মাদুরকাটির ফাইল নিয়ে বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পুজো ও মিষ্টিমুখ করান শুভেন্দু
Recommended image4
TMC CRISIS: কালীঘাটের চিঠিতে নতুন বিতর্ক! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইস্যুতে অবশেষে মুখ খুললেন অরূপ বিশ্বাস
Recommended image5
Virat Kohli: 'পাট চুকিয়ে ফেলেছি', নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের জবাব দিলেন বিরাট কোহলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved