MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Weather News: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি?

Weather News: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে কিছুটা শক্তি হারিয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 15 2026, 06:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে কিছুটা শক্তি হারিয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি করা হয়েছে লাল সতর্কতা। একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের উপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হয়েছে। এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী কয়েক ঘণ্টায় সেটি আরও দুর্বল হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগরের উপর থাকা আর একটি ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্ষাকালীন অক্ষরেখাটি পঞ্জাব, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে ১৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

36
Image Credit : Getty

শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার হতে পারে। পাশাপাশি ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

46
Image Credit : Getty

সোমবার সবচেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

56
Image Credit : Getty

মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

66
Image Credit : Getty

উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। সোমবার থেকে কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল রয়েছে। সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Human Hair Fraud: মানুষের চুল নিয়ে ৪৭ লক্ষ টাকার জালিয়াতি! ভগবানপুরে লোক ঠকিয়ে ভিয়েতনাম পালানোর আগে বিমানবন্দরে গ্রেফতার বিদেশী
Recommended image2
Now Playing
Narendra Modi: ‘দিমাগি নকশাল’দের কড়া হুঁশিয়ারি মোদীর! লালকেল্লা থেকে কাদের দিলেন বার্তা?
Recommended image3
7th Pay Commission: সপ্তম বেতন কমিশন নিয়ে খারাপ খবর! সুবিধা থেকে বঞ্চিত ১৫ হাজার কর্মী
Recommended image4
DA West Bengal: বকেয়া ডিএ দেওয়া শুরু করল রাজ্য সরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন তাড়াতাড়ি
Recommended image5
Now Playing
CM Suvendu Adhikari Speech: রেড রোডে বিকশিত বাংলার কথা বলে বড় ঘোষণা CM শুভেন্দু অধিকারীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved