West Bengal Assembly Elections Dates: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আসাম, কেরালা এবং পুদুচেরিতে নির্বাচন আগামী ৯ এপ্রিল এক দফায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোটগ্রহণ শুরু হবে ২৩ এপ্রিল থেকে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে ২৯ এপ্রিল।

West Bengal Assembly Elections Dates: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আসাম, কেরালা এবং পুদুচেরিতে নির্বাচন আগামী ৯ এপ্রিল এক দফায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোটগ্রহণ শুরু হবে ২৩ এপ্রিল থেকে। পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে দুই দফায়। যার দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে ২৯ এপ্রিল। সবকটি রাজ্যের নির্বাচনের ফলাফল ৪ মে (সোমবার) ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট। প্রথম দফায় ১৫২ কেন্দ্রে ভোট। দ্বিতীয় দফায় ১৪২ কেন্দ্রে। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ৪ মে হবে ভোট গণনা। নয়াদিল্লির বিজ্ঞান ভবন সাংবাদিক সম্মেলনে জানালেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

ভোটার আইডি কার্ড ছাড়া ভোট দেওয়া কি সম্ভব?

নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে একজন ভোটারের একটি ইলেক্টোরাল ফটো আইডেন্টিটি কার্ড (EPIC) থাকতে হবে। তবে, যদি কোনও ভোটারের ভোটার আইডি না থাকে, তাহলে তিনি নিম্নলিখিত বৈধ পরিচয়পত্রের যে কোনও একটি নিয়ে গিয়ে ভোট দিতে পারবেন। কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রে ভোটারদের শনাক্তকরণের জন্য ভোটারকে তাঁর EPIC অথবা কমিশন কর্তৃক অনুমোদিত ১২টি পরিচয়পত্রের যে কোনও একটি উপস্থাপন করতে হবে।

  • আধার কার্ড
  • ১০০ দিনের কাজের (MGNREGA) জব কার্ড;
  • ব্যাঙ্ক বা ডাকঘর কর্তৃক ইস্যুকৃত সচিত্র পাসবুক
  • শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে ইস্যুকৃত স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড বা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • PAN কার্ড
  • NPR-এর অধীনে RGI কর্তৃক ইস্যুকৃত স্মার্ট কার্ড;
  • ভারতীয় পাসপোর্ট
  • সচিত্র পেনশন নথি
  • কেন্দ্রীয়/রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU) বা পাবলিক লিমিটেড কোম্পানির কর্মীদের জন্য ইস্যুকৃত সচিত্র পরিচয়পত্র
  • সাংসদ (MP), বিধায়ক (MLA) এবং বিধান পরিষদ সদস্যদের (MLC) জন্য ইস্যুকৃত পরিচয়পত্র
  • ইউনিক ডিসঅ্যাবিলিটি আইডি (UDID) কার্ড — সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, ভারত সরকার

ভোটারদের ভোটার স্লিপ দেওয়া হবে। এই স্লিপে ভোটকেন্দ্র, তারিখ, সময় ইত্যাদি তথ্যের পাশাপাশি একটি QR কোডও অন্তর্ভুক্ত থাকবে। তবে এতে ভোটারের কোনও ছবি থাকবে না। ভোটকেন্দ্রটি সহজে শনাক্ত করার সুবিধার্থে VIS-এর ওপরের ডান কোণায় অপেক্ষাকৃত বড় হরফে ভোটারের সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বরটি স্পষ্টভাবে লেখা থাকবে। ভোটের নির্ধারিত তারিখের অন্তত ৫ পূর্ণ দিন আগে BLO-দের মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত সকল ভোটারের কাছে এই VIS বিতরণ করা হবে। তবে, ভোটদানের জন্য এই VIS থাকা বাধ্যতামূলক নয়। কিংবা ভোটারের পরিচয়পত্র হিসেবেও এটি গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ, নির্বাচন কমিশন আরও স্পষ্ট করে জানিয়েছে যে ভোটার স্লিপ ভোটারের শনাক্তকরণের জন্য ব্যবহার করা যাবে না। এটি ভোট দেওয়ার জন্য ব্যবহার করা যাবে না।