
BJP News: ভোটের আগে ফের বিজেপির মাস্টারস্ট্রোক! মোদীর ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে বাড়ি বাড়ি প্রচার
দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর মার্চ মাসেই ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। নির্বাচনকে পাখির চোখ করে এবার ময়দানে গুছিয়ে নেমেছে বিজেপি। দলের তরফে এবার কয়েকমাস আগে থেকেই বিভিন্ন ভাবে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজ শুরু করে দিয়েছে।
দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর মার্চ মাসেই ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। নির্বাচনকে পাখির চোখ করে এবার ময়দানে গুছিয়ে নেমেছে বিজেপি। দলের তরফে এবার কয়েকমাস আগে থেকেই বিভিন্ন ভাবে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজ শুরু করে দিয়েছে। যা জেলা পর্যায়ে আগে দেখা যায়নি। দিল্লীর নির্দেশে এবার পরিবর্তন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে পাড়ায় গিয়ে ওয়ান টু ওয়ান মডেলে ভোটের প্রচার শুরু করে দিলো বিজেপি।